Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Rahul Banerjee: আর্টিস্ট ফোরাম পদক্ষেপ না করলে ফেডারেশন কিছু করতে পারবে না: স্বরূপ বিশ্বাস

গত রবিবার তালসারিতে (Talsari) মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। 

Rahul Banerjee: আর্টিস্ট ফোরাম পদক্ষেপ না করলে ফেডারেশন কিছু করতে পারবে না: স্বরূপ বিশ্বাস

রাহুলের মৃত্যুতে স্বরূপ বিশ্বাস

শেষ আপডেট: 3 April 2026 00:42

শুভঙ্কর চক্রবর্তী

চারদিন পেরিয়ে গেলেও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের  (Rahul Banerjee Death) মৃত্যু ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা, সেখানে কীভাবে সমুদ্রে ডুবে গেলেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, এমন নানা প্রশ্ন উঠে আসছে। এই জট কাটাতে পদক্ষেপের ভাবনা আর্টিস্ট ফোরামের। এনিয়ে একের পর এক বৈঠক হয়েছে। কিন্তু এখনও ফেডারেশনের তরফে কোনও পদক্ষেপ হয়নি কেন, দীর্ঘ বিতর্কের পর এর উত্তর দিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।

দ্য ওয়ালকে তিনি জানান, 'আর্টিস্ট ফোরাম (Artist Forum) ফেডারেশনের অন্তর্গত নয়, তাদের একজন সদস্যর মৃত্যুতে যতক্ষণ না ফোরাম কোনও ব্যবস্থা করছে, ফেডারেশনও সিদ্ধান্ত নিয়ে সন্দিহান!'

স্বরূপ এখানেই থামেননি, বললেন, ‘ফেডারেশন এই দুর্ঘটনার পরই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। এই মর্মান্তিক ঘটনায় আমরা হারিয়েছি আমাদের ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য, প্রতিভাবান অভিনেতাকে। এমনটা শুধু তাঁর সঙ্গেই নয়—এই দুর্ঘটনায় কোনো টেকনিশিয়ান বা অন্য কলাকুশলীর সঙ্গেও ঘটতে পারত, তাঁর জীবনও এভাবেই ঝরে যেতে পারত।’

শুধু তাই নয় তিনি এও বললেন, ’আর্টিস্ট ফোরামের এক প্রতিভাবান সদস্যের অকালে প্রয়াণের পর তারা কী পদক্ষেপ নিচ্ছে, সেই দিকেই আমরা অপেক্ষারত। আর্টিস্ট ফোরাম যতক্ষণ না কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ আমরা কার্যত স্থবির অবস্থায় রয়েছি।’

গত রবিবার তালসারিতে (Talsari) মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে সহকর্মী, প্রত্যক্ষদর্শী- একের জনের বক্তব্য একেক রকম।

গত বুধবারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক বসে। জানা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), দেব (Dev)-সহ অনেকেই ছিলেন। বৈঠকে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। সন্ধেয় শুরু হওয়া এই বৈঠক দীর্ঘক্ষণ ধরে চলেছে বলেই খবর।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি পোস্ট। যেখানে দেখা যায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদায় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামতে চলেছে শিল্পীরা। শনিবার বিকেল চারটের সময় এই মিছিল কে ডেকেছে তা নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন মহলের। তবে প্রশ্ন যাই থাক শিল্পীরা তাতে অংশ নিতে প্রস্তুত। ইতিমধ্যেই বহু শিল্পী পোস্টও করেছেন এই মর্মে।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে স্পষ্ট করা হয়, এই মিছিল সম্পর্কে তাদেরকে কিছুই জানানো হয়নি। তবে কোনও শিল্পী যদি এতে যোগ দিতে চায় তাতে কোনও আপত্তি নেই। এর কিছুক্ষণ পরই ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত (Piyaa Sengupta) সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে স্পষ্ট করে দেন, মিছিলটি ডেকেছেন তারা। শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে বিকেল চারটের সময় শুরু হবে এই মিছিল।

বৃহস্পতিবার বিকেলেই আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিচার চেয়ে পথে নামার কর্মসূচি তারা ঠিক করেননি। তবে কোনও শিল্পী যদি ব্যক্তিগতভাবে অংশ নিতে চান, তাঁর পূর্ণ অধিকার আছে। 

সূত্রের খবর, মিছিলে উপস্থিত থাকতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল এবং রানা সরকার-সহ আরও অনেকে। সেলেবপাড়ার বড় অংশের তারকারাই এই প্রতিবাদে শামিল হবেন বলে মনে করা হচ্ছে।


```