Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘সহজ কথা’ কি তবে আবার আসবে? রাহুলের শেষ ভিডিও পোস্ট করে যা জানাল টিম...

প্রতি শুক্রবার সন্ধে ৬টায় আসত ‘সহজ কথা’। এবার এল রাহুলের স্মৃতির ভিডিও…

‘সহজ কথা’ কি তবে আবার আসবে? রাহুলের শেষ ভিডিও পোস্ট করে যা জানাল টিম...

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 April 2026 16:55

দ্য ওয়াল ব্যুরো: প্রতি শুক্রবার সন্ধে হলেই দর্শকদের একটাই অপেক্ষা থাকত, নতুন পর্ব আসবে ‘সহজ কথা’-র (Shohoj Kotha)। ঠিক সন্ধে ৬টায় ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেন বহু মানুষ। কিন্তু এ শুক্রবার সেই পরিচিত অপেক্ষার বদলে দেখা গেল এক অন্য দৃশ্য। নতুন কোনও পর্ব এল না। তার পরিবর্তে পোস্ট করা হল একটি আবেগঘন ভিডিও। যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) বিভিন্ন এপিসোডের ছোট ছোট মুহূর্তকে তুলে ধরা হয়েছে। যেন পর্দার আড়াল থেকে নিজেই বিদায় জানালেন তিনি।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া একেবারেই সহজ নয়। ইন্ডাস্ট্রি থেকে দর্শক, কেউই এখনও বিশ্বাস করতে পারছেন না এই সত্যিটা। কিন্তু কিছু সত্য চিরন্তন, যতই অবিশ্বাস্য হোক তা সত্যিই থেকে যায়। রাহুলের এই অসময়ে অনন্তের পথে চলে যাওয়া যেন থামিয়ে দিল ‘সহজ কথা’-র সফরকেও।

এর আগে টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘আমরা গভীর ভাবে শোকাহত। সহজ কথা হয়তো এতটুকুই ছিল... রাহুলদা ছিল, আছে, থাকবে।’ এই একটুকু বার্তাতেই স্পষ্ট, শুধু একজন মানুষের মৃত্যু নয়, থেমে গেল একটি স্বপ্ন, একটি যাত্রা, একটি আড্ডার মঞ্চ।

প্রতি সপ্তাহে ‘সহজ কথা’-র নতুন পর্বে রাহুলের আমন্ত্রণে অভিজ্ঞতা ভাগ করে নিতে আসতেন নানা ক্ষেত্রের তারকারা। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ থেকে রাজনীতি, ক্রীড়া, সামরিক ক্ষেত্র—সব জায়গার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই মঞ্চে এসে নিজেদের গল্প বলেছেন। গত শুক্রবার অতিথি হয়ে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তখন কেউই ভাবেননি, সেটাই হয়ে থাকবে ‘সহজ কথা’-র শেষ পর্ব।
 


```