Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

টেকনিশিয়ান স্টুডিও থেকে টলিপাড়ার মিছিল, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে পথে নামলেন কারা?

বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি পোস্ট। যেখানে দেখা যায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদায় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামতে চলেছেন শিল্পীরা। শনিবার বিকেল চারটের সময় সেই মিছিলের প্রস্তুতি তুঙ্গে। 

টেকনিশিয়ান স্টুডিও থেকে টলিপাড়ার মিছিল, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে পথে নামলেন কারা?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 4 April 2026 16:48

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) অকালমৃত্যু ঘিরে দিন যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে ন্যায়বিচারের দাবি। আউটডোর শুটিং চলাকালীন এক জনপ্রিয় অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি! সেই ঘটনার দায় নিয়েই সরগরম গোটা ইন্ডাস্ট্রি (Rahul Arunodoy Banerjee News)।

বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি পোস্ট। যেখানে দেখা যায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদায় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামতে চলেছেন শিল্পীরা। শনিবার বিকেল চারটের সময় সেই মিছিলের প্রস্তুতি তুঙ্গে। একে একে টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হতে দেখা যাচ্ছে শিল্পীদের। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শিল্পীরা পোস্ট করতে থাকেন, এই মিছিলের গায়ে যেন কোনও রাজনৈতিক রঙ না লাগে। সকল ভেদাভেদ ভুলে নিরপেক্ষভাবে যেন শিল্পীরা এই মিছিলে যোগ দেন কেবল রাহুলের মৃত্যুর বিচার চেয়ে। সেই মিছিলেই এবার একে একে হাজির হচ্ছেন শিল্পীরা।

দেখা মিলল, স্বরূপ বিশ্বাস, দেব, অনির্বাণ চক্রবর্তী, জীতু কামাল, ঋষি কৌশিক, সৃজিত মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রানা সরকার, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, বাদশা মৈত্রসহ আরও অনেকের। একদিকে যখন মিছিলের প্রস্তুতি তুঙ্গে, তখনই অন্যদিকে আর্টিস্ট ফোরামের শিল্পীরা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে রয়েছেন রিজেন্ট পার্ক থানায়। তাঁরা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করলেন আজ।

দেখতে দেখতে কেটে গিয়েছে সাতদিন। তালসারিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার তিনদিন পর মুখ খুলেছিল প্রযোজনা সংস্থা (Magic Moments Motion Pictures)। কিন্তু তাদের দেওয়া একাধিক বিবৃতি এবং ইউনিট সদস্যদের বয়ানে অসঙ্গতি থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। কীভাবে মৃত্যু হল অভিনেতার, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। ফলে জনমানসে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। প্রযোজনা সংস্থাকে জবাব চেয়ে একটি চিঠিও পাঠানো হয়েছিল। বুধবার রঞ্জিত মল্লিক-এর বাড়িতে এক জরুরি বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার-সহ একাধিক শিল্পী ও সংগঠনের সদস্যরা। সেই বৈঠকেই সম্ভবত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একজোট হয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই মর্মেই শনিবার থানায় পৌঁছে যায় আর্টিস্ট ফোরাম। অন্য়দিকে  পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে স্পষ্ট—রাহুলের মৃত্যুর বিচার চেয়ে টলিউড আর চুপ করে থাকার পক্ষপাতী নয়। প্রতিবাদের মিছিলেই এখন চোখ গোটা ইন্ডাস্ট্রির। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান ন্যায়বিচারের পথ দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার।


```