Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

FIR দিয়ে শুরু, রাহুলের জন্য দীর্ঘ আইনি লড়াই চলবে, তাড়াতাড়ি ফের বৈঠকে বসছে আর্টিস্ট ফোরাম

রাহুলের মৃত্যুর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছে টলিউড। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানকে সামনে রেখে এদিন রাজপথে মিছিল করেন শিল্পী থেকে কলাকুশলীরা। গত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে এই দাবিতে সরব হয়েছেন অনেকে, যা এখন রূপ নিয়েছে বৃহত্তর প্রতিবাদে।

FIR দিয়ে শুরু, রাহুলের জন্য দীর্ঘ আইনি লড়াই চলবে, তাড়াতাড়ি ফের বৈঠকে বসছে আর্টিস্ট ফোরাম

থানায় এফআইআর দায়েরের পর আর্টিস্ট ফোরাম (ছবি - সংগৃহীত)

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 April 2026 19:41

দ্য ওয়াল ব্যুরো: তালসারির মর্মান্তিক ঘটনার পর উত্তাল টলিউড। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু (Rahul Arunoday Banerjee death)-কে ঘিরে টলিউডে ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ (Justice for Rahul protest Tollywood), উঠছে একের পর এক প্রশ্ন। সেই আবহেই শনিবার, ৪ এপ্রিল কলকাতার রিজেন্ট পার্ক থানা-য় অভিযোগ দায়ের করল আর্টিস্ট ফোরাম (Rahul Arunoday Banerjee death FIR Artist Forum)। অভিযোগের নিশানায় জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures FIR Rahul Banerjee death)।

এদিন থানায় এফআইআর দায়ের করে বেরিয়ে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় সাংবাদিকদের জানান, ''আমাদের অভিযোগ নিয়ে থানায় এসেছিলাম। আমাদের অভিযোগ থানায় জানিয়েছি। সুষ্ঠু তদন্তের দাবিতে FIR করেছি।''

অভিযোগ জমা দিতে দীর্ঘ সময় লাগা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট করেন, পুলিশের তরফে কোনও গড়িমসি হয়নি। তাঁর কথায়, “বিষয়টি বিশদভাবে লিখতে হয়েছে, তাই সময় লেগেছে। এতে অন্য কোনও কারণ নেই।”

তালসারির ঘটনায় আলাদা করে অভিযোগ দায়ের করা হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর্টিস্ট ফোরাম। সংগঠনের তরফে জানানো হয়েছে, আইনজীবীদের পরামর্শ অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। খুব শীঘ্রই বৈঠকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

এদিকে, রাহুলের মৃত্যুর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছে টলিউড। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানকে সামনে রেখে এদিন রাজপথে মিছিল করেন শিল্পী থেকে কলাকুশলীরা। গত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে এই দাবিতে সরব হয়েছেন অনেকে, যা এখন রূপ নিয়েছে বৃহত্তর প্রতিবাদে।

চারটি সংগঠনের যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম এবং ধারাবাহিক প্রযোজকদের সংগঠন।

মিছিলের আগে টেকনিশিয়ান স্টুডিও চত্বরে জড়ো হন বহু তারকা ও কলাকুশলী। উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, রাণা সরকার, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, জিতু কামাল, দিব্যজ্যোতি দত্ত, ঋষি কৌশিক, লগ্নজিতা চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায় এবং অরিন্দম শীলের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখান থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রা করা হয়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ একটি শুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আকস্মিক প্রয়াণে যেমন শোকস্তব্ধ হয়ে পড়ে টলিউড, তেমনই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনেক জায়গাতেই ধোঁয়াশা রয়ে গিয়েছে। সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে এবং ন্যায়বিচারের দাবিতে এখন একজোট হয়েছে গোটা শিল্পী মহল।


```