Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শতবর্ষে সলিল চৌধুরি, স্বর্ণমুদ্রা প্রকাশ করে ট্রিবিউট দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

সলিল চৌধুরির জন্মশতবর্ষ উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রকাশ করল বিশেষ স্মারক স্বর্ণমুদ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তরা ও সঞ্চারী চৌধুরী, শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট। 

শতবর্ষে সলিল চৌধুরি, স্বর্ণমুদ্রা প্রকাশ করে ট্রিবিউট দিল শ্যাম সুন্দর  কোং জুয়েলার্স

শ্যাম সুন্দরে প্রকাশিত মুদ্রা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 November 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের তরফে প্রকাশ করা হল ‘সলিল চৌধুরি স্বর্ণাঞ্জলি’ নামে এক বিশেষ স্মারক স্বর্ণমুদ্রা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সলিল চৌধুরির জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর এই স্বর্ণমুদ্রা প্রকাশ করে সংস্থা। সহযোগিতা করেছে আনন্দপুর সলিল চৌধুরি জন্মশতবার্ষিকী সোসাইটি।

অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় এক অডিও, ভিজুয়াল প্রেসেন্টেশন যেখানে সলিল চৌধুরির সমসাময়িক শিল্পী ও সহকর্মী, যেমন দ্বিজেন মুখার্জি থেকে গুলজার, নিজেদের স্মৃতির কথা ভাগ করেছেন। পাশাপাশি তন্ময় বোস ও শ্রীজাত-সহ আজকের প্রজন্মের শিল্পীরাও তাঁর কাজ নিয়ে মতামত জানান।

এরপর সলিল চৌধুরির দুই মেয়ে অন্তরা চৌধুরি ও সঞ্চারী চৌধুরি, সঙ্গে শিল্পী শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট, সঙ্গীতকারের জীবন, কাজ ও ভাবনার নানা দিক তুলে ধরেন। তাঁরা স্মৃতিচারণার পাশাপাশি গানের মাধ্যমে শ্রদ্ধাও জানান।

স্বর্ণমুদ্রাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন অন্তরা চৌধুরি, সঞ্চারী চৌধুরি, শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।

অন্তরা চৌধুরি বলেন, “বাবার জন্মশতবর্ষে এই স্বর্ণমুদ্রা প্রকাশ করতে পেরে আমি সত্যিই খুশি। আমাদের পাশে থাকার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ।” শ্রীকান্ত আচার্য জানান, কিংবদন্তি শিল্পীর জন্মশতবর্ষে এই স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশ করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত।

ডিরেক্টর রূপক সাহা ভারতীয় সঙ্গীত ও নৃত্যজগতের মহারথীদের সম্মান জানাতে আগেও একাধিক পদক্ষেপ করেছেন। এদিন সেকথাই মনে করালেন। বলেন, 'আমাদের ‘সর্বোত্তম সম্মান’-এর প্রাপকদের মধ্যে রয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণিয়ম, বিশ্বমোহন ভাট, পারভিন সুলতানা, উস্তাদ আমজাদ আলি খান ও উস্তাদ জাকির হুসেন। উল্লেখযোগ্যভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশ করেছিলাম আমরা, ২০০৮ সালে।'

অর্পিতা সাহা জানান, সলিল চৌধুরির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তাঁরা কৃতজ্ঞ। এই চিন্তাভাবনা অনেকদিন আগে থেকেই ছিল। বলেন, 'তাঁর নামে সলিল চৌধুরি মেমোরিয়াল অনার্স আমরা শুরু করি ২০১৬ সালে, যার প্রথম প্রাপক ছিলেন ড. কে. জে. যশুদাস। জন্মশতবর্ষে এই স্বর্ণমুদ্রা প্রকাশ করাই সবচেয়ে উপযুক্ত সম্মান বলে মনে হয়েছে।'

শেষে জানানো হয়, ‘সলিল চৌধুরি স্বর্ণাঞ্জলি’ স্বর্ণমুদ্রার সীমিত সংস্করণ খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে। পাশাপাশি চাহিদা অনুযায়ী সোনায় মোড়া রুপোর মুদ্রাও উপলব্ধ থাকবে, স্টক থাকা পর্যন্ত।


```