Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রেডি টু ইট' খাবারের প্রতি প্রেমেই লুকিয়ে কোলন ক্যানসারের ঝুঁকি! উদ্বেগ বাড়চ্ছে নতুন গবেষণা

বয়স ৫০ ছোঁয়ার আগেই তা থাবা বসাতে পারে শরীরে, এই তথ্য উদ্বেগ বাড়াচ্ছে গবেষকদের।

'রেডি টু ইট' খাবারের প্রতি প্রেমেই লুকিয়ে কোলন ক্যানসারের ঝুঁকি! উদ্বেগ বাড়চ্ছে নতুন গবেষণা

ছবি - এআই

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 November 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: রোজের ব্যস্ততার জীবনে রান্না করা একটা ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার থেকে অনেক সহজ অপশন হয়ে উঠেছে রেডি-টু-ইট খাবারের (Ready to eat food) প্যাকেট। কিন্তু এর অপর অতিরিক্ত নির্ভরতা বাড়িয়ে দিচ্ছে কোলন ক্যানসারের ঝুঁকি (ultra processed foods colon cancer risk), এমনটাই বলছে সাম্প্রতিক এক গবেষণা (new study)।

মাত্রাতিরিক্ত এইসব আল্ট্রাপ্রসেসড খাবারের অভ্যাস আর কোলন ক্যানসারের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে (ultra processed foods colon cancer connection) - সতর্ক করছে আমেরিকার মাস জেনারেল ব্রিগহ্যাম-এর নতুন গবেষণা। বয়স ৫০ ছোঁয়ার আগেই তা থাবা বসাতে পারে শরীরে, এই তথ্য উদ্বেগ বাড়াচ্ছে গবেষকদের।

জামা অনকোলজি–তে প্রকাশিত এই গবেষণায় প্রায় ৩০ হাজার মহিলার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়েছে, যাঁরা ‘নার্সেস’ হেলথ স্টাডি II’-তে দীর্ঘ ২০ বছর ধরে অংশ নিয়েছিলেন।

গবেষণায় অন্তর্ভুক্ত সব অংশগ্রহণকারীর জন্ম ১৯৪৭ থেকে ১৯৬৪-র মধ্যে। ৫০ বছর বয়সের আগেই তাঁরা অন্তত দু’বার লোয়ার এন্ডোস্কোপি করিয়েছেন এবং প্রতি চার বছর অন্তর বিস্তারিত খাদ্যাভ্যাসের তথ্য জমা দিয়েছেন।

রেডি-টু-ইট খাবার খাওয়া বাড়লে ক্যানসারের ঝুঁকি বাড়ছে ৪৫%

গবেষকরা দেখছেন, যেসব মহিলা প্রতিদিন প্রায় ১০ সার্ভিং আল্ট্রাপ্রসেসড খাবার খেতেন, তাঁদের মধ্যে অ্যাডিনোমা (কোলন বা রেকটামে সৃষ্টি হওয়া ক্যানসারের আগাম সংকেত - অস্বাভাবিক গাঁট) হওয়ার ঝুঁকি ৪৫% বেশি ছিল। তুলনায়, যারা প্রতিদিন তিন সার্ভিং-এর মতো এমন খাবার খেতেন, তাঁদের ঝুঁকি ছিল অনেক কম।

অ্যাডিনোমা যদিও 'নির্দোষ' হিসেবে ধরা হয়, কিন্তু এগুলোই ভবিষ্যতে কোলোরেক্টাল ক্যানসারে রূপ নিতে পারে।

কী কী খাবার এই ঝুঁকি বাড়ায়?

অতিপ্রক্রিয়াজাত বা আল্ট্রা-প্রসেসড খাবারের তালিকায় রয়েছে -

  • রেডি-টু-ইট প্যাকেট খাবার
  • চিপস, স্ন্যাক্স
  • হাই সুগার সিরিয়াল
  • ইনস্ট্যান্ট নুডলস
  • প্রসেসড মিট
  • হাই সল্ট, চর্বি ও অ্যাডিটিভযুক্ত খাবার

গবেষণার সিনিয়র লেখক ড. অ্যান্ড্রু চ্যান জানিয়েছেন, মানুষ যত বেশি এ ধরনের খাবার খান, কোলনের পলিপ হওয়ার ঝুঁকি ততই বাড়ছে। এটি ‘প্রায় সরলরৈখিক’ এক সম্পর্ক।

শুধু খাবার নয়, আরও অনেক কারণ জড়িত

গবেষকরা জানিয়েছেন, আগের গবেষণাগুলি আল্ট্রা-প্রসেসড খাবারের সঙ্গে সাধারণভাবে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক দেখালেও, ৫০ বছরের আগের ক্যানসারের ক্ষেত্রে এই প্রথম সরাসরি প্রমাণ পাওয়া গেল।

তবে তাঁরা এটাও বলেছেন, খাদ্যাভ্যাসই বাড়তি ঝুঁকির একমাত্র কারণ নয়। ভূমিকা থাকতে পারে যাদের,

  • স্থূলতা ও মেটাবলিক ডিজঅর্ডার
  • জেনেটিক ঝুঁকি
  • জীবনযাপন ও কম শারীরিক কসরত

গবেষকদের বক্তব্য, এখনই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। রেডি-টু-ইট বা আল্ট্রা-প্রসেসড খাবার কমিয়ে স্বাভাবিক, কম প্রক্রিয়াজাত খাবার খাওয়াই ক্যানসার প্রতিরোধের অন্যতম সহজ উপায়।


```