Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আবার ট্রোলড ঋতুপর্ণা! দুবাইয়ে নায়িকার নাচ ঘিরে তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়ায়

দুবাইয়ে আয়োজিত এক বড়সড় আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলা ও উড়িয়া চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক তারকা সম্মানিত হন। সেখানেই পুরস্কৃত হন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

আবার ট্রোলড ঋতুপর্ণা! দুবাইয়ে নায়িকার নাচ ঘিরে তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়ায়

ঋতুপর্ণা সেনগুপ্ত।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 November 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে আয়োজিত এক বড়সড় আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলা ও ওড়িষ্যা চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক তারকা সম্মানিত হন। সেখানেই পুরস্কৃত হন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। কিন্তু গ্ল্যামার, আলো আর অনুষ্ঠানের আড়ালে সবচেয়ে বেশি চর্চায় রইল তাঁর নাচ—আর সেই নাচ ঘিরেই রীতিমতো ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।
এক বিনোদনের পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সারারা চুড়িদার পরে খোলা চুলে মঞ্চে নেমে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানের তালে নেচে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর নাচের ভঙ্গিমা দেখে নেটিজেনদের মজার মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। বারবার চুল সামলাতে সামলাতে নাচতে থাকা ঋতুপর্ণাকে দেখে এক নেটিজেন সরাসরি লিখলেন, “এই নাচ হাসলে কিন্তু ঠাকুর পাপ দেবে।”

সুমনা দেবনাথ নামে এক ব্যবহারকারীর কটাক্ষ—“ঋতুদিকে আবার ভুতে ধরেছে।” অন্য কেউ আবার লিখলেন, “উনি তো নাচ করছেন না, সার্কাস দেখাচ্ছেন!” মন্দিরা নামে এক নেটাগরিক প্রশ্ন তুললেন—“এরকম পাগলের মতো নাচছে কেন?” কেউ আবার বললেন, “স্কুলের বাচ্চারা আপনার থেকে ভাল নাচ করে।” এমনকি অভিনেত্রীর পোশাক নিয়েও কটূক্তি ছুড়ে দেওয়া হল—এক নেটিজেন তার তুলনা করলেন বেডশিটের সঙ্গে।

মাঝে আরও এক মন্তব্য ঝড় তুলল—“আপনাকে দেখে মনে হচ্ছে পাড়ার বিয়েতে নাচ করছেন।” আরেক জনের পরামর্শ—“দয়া করে নেমে আসুন। আর নাচ করবেন না।” রিয়াঙ্কা ঘোষ নামে এক ব্যবহারকারী ভিডিওর একটি অংশ শেয়ার করে অভয়া-কাণ্ডের প্রসঙ্গ তুললেন, লিখলেন—“উনি হয়তো শঙ্খ বাজাতে গিয়েছিলেন।”

এদিকে সিনেমার পর্দায় কিন্তু দাপটেই আছেন ঋতুপর্ণা। সদ্য মুক্তি পাওয়া ‘লক্ষীকান্তপুর লোকাল’—যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন—ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি চলছে জোরকদমে। পাশাপাশি তাঁর অভিনীত আরও কয়েকটি ছবি—‘বেলা’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘পরিণীতা’, ‘অযোগ্য’, ‘গুডবাই মাউন্টেন’—বর্তমানে থিয়েটারে একের পর এক মুক্তি পাচ্ছে।

তবু, এসব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সেই দুবাইয়ের নাচ। প্রশ্ন একটাই—গ্ল্যামারাস স্টার ঋতুপর্ণার এই অবাক করা নাচ কি সত্যিই ‘মজা করে করা পরিবেশনা’? নাকি নেটিজেনদের ট্রোলই বলে দিচ্ছে অন্য কোনও গল্প?


```