Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দিতিপ্রিয়া নেই! ‘চিরদিনই..’তে নতুন অপর্ণা কে?

টলিপাড়ায় এখন উন্মাদনার কেন্দ্রবিন্দু একটাই— ‘নতুন অপর্ণা কে?’ সোশ্যাল মিডিয়ার স্ক্রোল করতেই ভেসে উঠছে একের পর এক নাম, একের পর এক তর্ক-বিতর্ক। দিতিপ্রিয়া রায়ের হঠাৎ সরে দাঁড়ানোতেই যেন আগুনে ঘি পড়েছে।

দিতিপ্রিয়া নেই! ‘চিরদিনই..’তে নতুন  অপর্ণা কে?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 November 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় এখন উন্মাদনার কেন্দ্রবিন্দু একটাই— ‘নতুন অপর্ণা কে?’ সোশ্যাল মিডিয়ার স্ক্রোল করতেই ভেসে উঠছে একের পর এক নাম, একের পর এক তর্ক-বিতর্ক। দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) হঠাৎ সরে দাঁড়ানোতেই যেন আগুনে ঘি পড়েছে। গত সোমবার নায়িকা জানিয়ে দেন, তিনি আর ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)-এ ফিরছেন না। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে চ্যানেল এবং আর্টিস্ট ফোরাম— সকলেই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানালেও, সেই মুহূর্ত থেকে শুরু হয়েছে নতুন অপর্ণা বাছাইয়ের দৌড়।
 

কয়েকদিনের মধ্যেই জিতুর অনস্ক্রিন নায়িকা হিসেবে উঠে এসেছে অন্তত ছ’জন নাম— প্রত্যুষা পাল, সৃজা দত্ত, হিয়া দে, সৌমিতৃষা কুণ্ডু, সম্পূর্ণা মণ্ডল এবং আরও কয়েকজন। নেটিজেনদের মতে বয়সের নিরিখে জিতুর সঙ্গে মানানসই কাউকেই নিতে হবে অপর্ণার চরিত্রে। আর সেই হিসেবেই এগিয়ে রাখা হয়েছে হিয়া, সৃজা এবং সম্পূর্ণাকে।

তবে সৃজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত ইঞ্জিনিয়ারিং নিয়েই ব্যস্ত, মেগা সিরিয়ালে অভিনয় করার কোনও পরিকল্পনা নেই। অন্যদিকে সৌমিতৃষা বিরক্তির সুরে প্রশ্ন তুলেছেন— তিনি কেনই বা দিতিপ্রিয়ার জায়গায় গিয়ে দাঁড়াবেন? এই সবকিছুর মাঝেই নাম ঘুরছে আরও কয়েকজনের, তবে নিশ্চিত কিছুই নয়।

ইতিমধ্যেই খবর রটেছে— বুধবার নাকি প্রযোজনা সংস্থার অফিসে চুপিচুপি হয়ে গিয়েছে লুক সেট। কিন্তু অবাক করা বিষয়, কোনও পরিচিত মুখ নয়, বরং নতুন এক মুখকে নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলছে। চারজন নতুন অভিনেত্রীকে লুক টেস্ট করানো হয়েছে অপর্ণার চরিত্রের জন্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

প্রযোজনা সংস্থারও সময় হাতে খুব বেশি নেই। নায়িকা ছাড়াই শুটিং চালাতে হচ্ছে টিমকে। নায়ক ফিরে এসেছে, কিন্তু ‘অপর্ণা’ নেই। দর্শকদের সামনে ছিল দু’জনের বিয়ের ট্র্যাক— ঠিক সেই জায়গায় এসে গল্প পুরোপুরি বদলে গিয়েছে জিতু-দিতিপ্রিয়ার বিতর্কের কারণে।

এদিকে দিতিপ্রিয়া নিজেও মানসিকভাবে বিপর্যস্ত। জিতু ফ্যানেদের লাগাতার আক্রমণে ভেঙে পড়েছেন তিনি। শরীরও সহায় দিচ্ছে না। সেই কারণ দেখিয়েই তিনি ১৫ দিনের নোটিশ পিরিয়ডেও শুটিং করতে পারবেন না বলে অনুরোধ করেন ফোরামের কাছে। ফোরাম নিজের অবস্থান পরিষ্কার করে জানায়— এই বিষয়ে জোর করে কিছু করানো অনৈতিক।
কারণ, দিতিপ্রিয়ার সঙ্গে প্রযোজনা সংস্থার কোনও লিখিত চুক্তি ছিল না। নিয়ম অনুযায়ী দু’মাসের নোটিশ দেওয়ার কথা থাকলেও শারীরিক-মানসিক অসুবিধার কারণ দেখিয়ে সেই নিয়ম শিথিল করার আর্জি জানান নায়িকা। এরপর তাঁকে ১৫ দিনের নোটিশ দেওয়ার কথা বলা হয়। রবিবার সন্ধ্যায় সম্মতি জানিয়ে ইমেল পাঠানোর কথা ছিল তাঁর। কিন্তু সেই ইমেল আর পাঠাননি। সোমবারেই জানিয়ে দেন— অসুস্থতার জন্য তিনি আর কোনওভাবেই কাজ চালিয়ে যেতে পারবেন না। তাই আর অপর্ণার রূপে সেটে ফিরেও যাননি।

এখন সব প্রশ্নের কেন্দ্রে একটাই রহস্য— নতুন অপর্ণা কে? নতুন মুখ নিয়ে কি চমক দিতে চলেছে টিম ‘চিরদিনই তুমি যে আমার’? নাকি হঠাৎই সামনে চলে আসবে কোনও পরিচিত মুখ? দর্শকরাও অপেক্ষায়, টলিপাড়াও… আর সেই উত্তর লুকিয়ে আছে পরবর্তী ঘোষণার আড়ালেই।


```