Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হাই-অ্যাকশন থ্রিলারের বাজিমাত! ‘রক্তবীজ ২’ দেখুন এবার ড্রয়িংরুমে বসেই

অন্যতম বহু প্রতীক্ষিত ছবি এবার পৌঁছে যাচ্ছে ঘরে-ঘরে। বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রিমিয়ার হতে চলেছে সুপারহিট অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ ২’। 

হাই-অ্যাকশন থ্রিলারের বাজিমাত! ‘রক্তবীজ ২’ দেখুন এবার ড্রয়িংরুমে বসেই

‘রক্তবীজ ২’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 November 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: অন্যতম বহু প্রতীক্ষিত ছবি এবার পৌঁছে যাচ্ছে ঘরে-ঘরে। বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রিমিয়ার হতে চলেছে সুপারহিট অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ ২’। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং কৌশানি মুখোপাধ্যায়—এক কথায় তারকাবহুল কাস্টিং। রাজনৈতিক সংঘাত, সীমান্ত উত্তেজনা এবং তার ফলে সামাজিক শান্তি-স্থিতি নড়বড়ে হয়ে ওঠার ঘটনাই অনুপ্রেরণা এই সিক্যুয়েলের গল্পে। ‘রক্তবীজ ২’-এর কাহিনি দুই দেশের। ভারত ও বাংলাদেশ। একত্র ইতিহাস এবং পারস্পরিক সহমর্মিতার মেলবন্ধনে দাঁড়ানো। 

ছবিতে উঠে এসেছে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার পঙ্কজ সিনহার (আবীর) শ্বাসরুদ্ধকর লড়াই। প্রাণঘাতী চক্রের ষড়যন্ত্রে টার্গেট হয়ে ওঠা ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপতিদের হত্যা মিশন নস্যাৎ করে দেয় সে। সাহস, দ্রুত সিদ্ধান্ত, আর অদম্য দেশপ্রেম—এই তিন অস্ত্রকে সামনে রেখেই তিনি রক্ষা করেন লক্ষ লক্ষ মানুষের জীবন।

ছবিটি শুধু থ্রিলারে ভরা নয়, একই সঙ্গে এটি দেশাত্মবোধ, আত্মত্যাগ আর ভারত–বাংলাদেশের অটুট বন্ধনের দিকে নতুন করে দৃষ্টি ফেরায়। রাজনৈতিক চাপানউতোর যতই থাকুক, দু’দেশের মানবিক সম্পর্কের দৃঢ়তা বারবারই প্রমাণ পেয়েছে—এই ছবিও সেই কথাই তুলে ধরে।

বাংলা জি ফাইভ–এর ব্যবসা প্রধান রুসা ব্যানার্জি বলেন, “বাংলা জি ফাইভ বরাবরই দর্শকদের জন্য সাংস্কৃতিক শিকড়বদ্ধ গল্প উপহার দেওয়ার চেষ্টা করে এসেছে। উচ্চমানের কনটেন্ট প্রিমিয়ারের আমাদের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই নভেম্বর মাসে আমরা আনছি বহু প্রত্যাশিত চলচ্চিত্র রক্তবীজ ২।”

এবার আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে পঙ্কজ সিনহার চরিত্রে, মিমি চক্রবর্তী অভিনয় করেছেন সংযুক্তা সিনহা, অঙ্কুশ হাজরা হয়েছেন মুনির আলম এবং কৌশানি মুখোপাধ্যায়ের চরিত্র আয়েশা।
পরিচালনায় রয়েছেন খ্যাতনামা পরিচালক-যুগল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়—যাদের হাত ধরেই ছবিটি পেয়েছে প্রয়োজনীয় নাটকীয়তা ও মানবিক গভীরতা।

রক্তবীজ ২–এর বিশ্ব ডিজিটাল প্রিমিয়ার দেখতে চোখ রাখতে হবে বাংলা জি ফাইভ-এ। ২৮ নভেম্বর। প্রশ্নটা থেকেই যায়—দুই দেশের অটুট বন্ধনের গল্প কি সত্যিই বদলে দিতে পারবে সীমান্তের অন্ধকার বাস্তবকে?


```