Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কবে সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন দেব–রুক্মিণী? রহস্যের জট কিছুটা হলেও খুলল

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব-রুক্মিণী। দীর্ঘ দিনের সম্পর্ক, অসংখ্য একসঙ্গে কাজ, পরিবারের নিঃশর্ত স্নেহ—সব মিলিয়ে তাঁদের রোম্যান্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। 

কবে সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন দেব–রুক্মিণী? রহস্যের জট কিছুটা হলেও খুলল

দেব–রুক্মিণী।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 November 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব-রুক্মিণী। দীর্ঘ দিনের সম্পর্ক, অসংখ্য একসঙ্গে কাজ, পরিবারের নিঃশর্ত স্নেহ—সব মিলিয়ে তাঁদের রোম্যান্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দেবের বাড়ির কোনও অনুষ্ঠান হোক বা নায়কের নতুন ছবির প্রিমিয়ার—রুক্মিণী থাকেনই। আবার দেবের জন্যও রুক্মিণীর দুনিয়ায় জায়গা বরাবরই স্থায়ী। এতটাই যে দুই পরিবারও নিঃশর্তে মেনে নিয়েছে তাঁদের সম্পর্ককে।

তবু প্রশ্ন একটাই—বিয়ে কবে? অনুরাগীদের এই জিজ্ঞাসার যেন কোনও অবসান নেই। দেব–রুক্মিণী একাধিকবার এই বিষয়ে স্পষ্ট কথা বললেও, ভক্তদের কৌতূহল যেন আরও বেড়েই চলেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এক অনুরাগী সরাসরি রুক্মিণীর কাছে বিয়ের প্রসঙ্গ তুলতেই নায়িকা মৃদু হাসিতে উত্তর দেন—‘যেদিন সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা চমকে দেব। তখন সবাই হতবাক হয়ে যাবে। তবে বিয়ে কার ভাগ্যে কখন লেখা থাকে, তা তো আগে বলা যায় না!’—এ কথাটা বলেই যেন হালকা দুষ্টুমিতে জিভ কাটলেন রুক্মিণী।

এই রহস্যময় উত্তর যতটা হাস্যরস আনে, ততটাই মনে করিয়ে দেয় ২০২৪-এর সেই অদ্ভুত দিনটিকে। যখন গুগলে হঠাৎই দেখা যায়—দেব নাকি বিবাহিত! এমনকি লেখা ছিল, ২০২১ সালের ৬ই মে নাকি তিনি রুক্মিণী মৈত্রকে বিয়েও করেছেন, এবং তাঁদের একটি সন্তানও রয়েছে! গুগল সার্চের ফলাফল দেখেই ততদিনে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল।

দেবকেও এই নিয়ে নানা সময় বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল—
“তাহলে কি আপনি টলিউডের সলমন খান? ভাইজানের মতো সারাজীবন ব্যাচেলর থেকে যাওয়ার পরিকল্পনা?”

প্রশ্নের উত্তরে ‘মেগাস্টার’ দেব বললেন—‘আমি কোনও খান হতে চাই না। দেব হয়েই ভাল আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, খুব ভাল আছি। আর এমন নয় যে সারাজীবন ব্যাচেলর হয়ে থাকব।’ বিয়ে প্রসঙ্গে নায়কের আরও সংযোজন— ‘বিয়ে তো ভাগ্যের বিষয়। তবে যে আমি বিয়ে করতে চাই না—এটা একেবারেই ভুল। অবশ্যই করব। একটা পরিকল্পনা চলছে… খুব তাড়াতাড়িই সবাই জানতে পারবে।’

দু’জনের কথার ফাঁকে এত ইঙ্গিত, এত অঙ্গীকার, আবার খানিক রহস্য—সব মিলিয়ে টলিপাড়ার সবচেয়ে আলোচিত প্রশ্নটা আরও বারবার ঘনিয়ে ফিরে আসে…তাহলে কি খুব শিগগিরই চমকে দেওয়ার মুহূর্ত আসছে? নাকি দেব–রুক্মিণীর বিয়ের গল্প এখনই শেষ অধ্যায়ে পৌঁছতে দেবে না ভাগ্য?


```