Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সুরেলা সন্ধেতে, লাল বেনারসিতে কনে অন্তরা, পাশে শৌর্য

মঙ্গলবার নিভৃতেই চার হাত এক করলেন গায়িকা অন্তরা মিত্র। আলো–ঝলমলে প্রচারের বাইরে, নিঃশব্দ আয়োজনেই বিয়ে সারলেন বাংলার জনপ্রিয় গায়িকা। যদিও তার আগেই আইবুড়োভাত, গায়ে হলুদের নানা মুহূর্ত ঘুরে বেড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

সুরেলা সন্ধেতে, লাল বেনারসিতে কনে অন্তরা, পাশে শৌর্য

অন্তরার বিয়ে।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 November 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নিভৃতেই চার হাত এক করলেন গায়িকা অন্তরা মিত্র। আলো–ঝলমলে প্রচারের বাইরে, নিঃশব্দ আয়োজনেই বিয়ে সারলেন বাংলার জনপ্রিয় গায়িকা। যদিও তার আগেই আইবুড়োভাত, গায়ে হলুদের নানা মুহূর্ত ঘুরে বেড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বুধবার সকালে সংবাদমাধ্যমের হাতে পৌঁছে গেল লাল বেনারসিতে সেজে থাকা নতুন কনের ছবি—যেখানে উজ্জ্বল হাসি আর পরিপূর্ণতা মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব মুহূর্ত।

বিয়ের দিন অন্তরা ছিলেন খাঁটি বাঙালিয়ানায় সজ্জিতা—গায়ে রাঙা লাল বেনারসি, সাবেক ধারায় পরিহিত, গা ভরা সোনার গয়না, মাথায় শোলার মুকুট, হাতে রুপোর গাছ–কৌটো। আর একটি ছবিতে দেখা যায় বর শৌর্য নিজের হাতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন অন্তরার সিঁথিতে। চারপাশে মাথার উপর লাল লজ্জাবস্ত্র ধরে রয়েছেন পরিবারের সদস্যরা। 

খবর মিলছে, বিবাহ পর্ব শেষ করেই নাকি হানিমুনে রওনা দেবেন নবদম্পতি। ডিসেম্বরেই আয়োজন করা হবে বড় করে রিসেপশন। ফলে সারেগামাপা–র বিচারকের আসনে কিছুদিন দেখা না–ও যেতে পারে অন্তরাকে।

অন্তরার জীবনে শৌর্য একেবারে অন্য জগতের মানুষ—সঙ্গীতের নয়, তিনি আইটি প্রফেশনাল, থাকেন বেঙ্গালুরুতে। কয়েক মাসের প্রেমের পর অবশেষে নভেম্বর ২০২৫–এ তাঁরা পৌঁছলেন জীবনসঙ্গীর পথে। বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল ইএম বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে।

গায়ে হলুদের দিনে অন্তরা পরেছিলেন পিচ–পিঙ্ক লেহেঙ্গা, আর বিয়ের আগের দিনের আইবুড়ো ভাতে তাঁকে দেখা যায় বেগনি রঙের শাড়িতে। আশীর্বাদের সকালে তিনি সেজেছিলেন মিন্ট–গ্রিন শাড়িতে, আর শৌর্যের গায়ে ছিল তসর রঙের পাঞ্জাবি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু–পরিজনের উপস্থিতিতেই শেষ হয় সব শুভকাজ।

মছলন্দপুরের মেয়ে অন্তরা মিত্র শুধু টলিউডে নয়, বলিউডেও নিজের জায়গা পোক্ত করেছেন। ‘শাড়ি কা ফলস সা’ থেকে ‘গেরুয়া’—হিট গানেই ভরিয়ে দিয়েছেন শ্রোতাদের মন। বাংলা সংগীতজগতেও তাঁর দাপট কম নয়; রথীজিৎ–এর সঙ্গে ‘কিশোরী’তে গলা মিলিয়ে নতুন মাত্রা দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। আর চলতি সিজনেও তিনি সারেগামাপা–র অন্যতম প্রধান মুখ।


```