Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘রাহুল কেন চলে গেল, সত্যিটা যেন ওঁর মা জানতে পারেন’, পূর্ণাঙ্গ তদন্তের দাবি রেশমি-কৌশিকের

সমুদ্রে তলিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটেনি। পরিবারের সঙ্গে দেখা করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন রেশমি সেন ও কৌশিক সেন। ময়নাতদন্ত রিপোর্ট ঘিরে বাড়ছে প্রশ্ন।

‘রাহুল কেন চলে গেল, সত্যিটা যেন ওঁর মা জানতে পারেন’, পূর্ণাঙ্গ তদন্তের দাবি রেশমি-কৌশিকের

কৌশিক সেন, রেশমি সেন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 March 2026 17:48

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের মাঝপথেই জীবনাবসান, মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। এক একজন এক একরকম বক্তব্য দিচ্ছেন, আর তাতেই বাড়ছে বিভ্রান্তি। এই পরিস্থিতিতে মুখ খুললেন রেশমি সেন (Reshmi Sen) ও কৌশিক সেন (Kaushik Sen)।

রাহুলের মৃত্যুর পর তাঁর বাড়িতে যান ঋদ্ধি, কৌশিক ও রেশমি সেন। সেখান থেকে ফিরে একটি ভিডিও পোস্ট করেন ঋদ্ধি। সেই ভিডিওতে কৌশিক ও রেশমি সেনকে একসঙ্গে বলতে শোনা যায়, সকালে তাঁরা রাহুলের বাড়িতে গিয়ে তাঁর মা, প্রিয়াঙ্কা ও সহজের সঙ্গে দেখা করেছেন। পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন, রাহুলের দাদাও ফিরছেন বলে জানা গেছে। সকলের সঙ্গে কথা বলে তাঁরা বুঝতে পেরেছেন, কী ভয়াবহ শোকের মধ্যে দিয়ে যাচ্ছে পরিবারটি। তাঁদের কথায়, এমন একটি বাড়ি থেকে ফিরে আসার পর মনের অবস্থা ভাষায় প্রকাশ করা কঠিন। সময়ের সঙ্গে সবাই কাজে ফিরে যাবে, কিন্তু বাড়িটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন পরিবার কীভাবে এই শোক সামলাবে—সেই প্রশ্নই বড় হয়ে উঠছে।

রাহুলের মৃত্যু নিয়ে যে অসংখ্য প্রশ্ন উঠছে, তা নিয়েও সরব হয়েছেন তাঁরা। কৌশিক ও রেশমি সেনের বক্তব্য, এত অসঙ্গতি কেন? প্রত্যেকের বক্তব্য আলাদা কেন? পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। তাঁদের মতে, সবচেয়ে বেশি জানার অধিকার রাহুলের মায়ের—কেন তাঁর ছেলে চলে গেল, কী ঘটেছিল সেদিন? রাহুল কি শুটিং করছিলেন, নাকি করছিলেন না? তিনি নিজেই কি জলে নেমেছিলেন? এমনকি, যিনি আর নেই, তাঁর নাম করে নানা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।

রেশমি সেন বলেন, রাহুলের মাকে দেখলে বোঝা যায় তিনি কী অবস্থার মধ্যে আছেন। গোটা বাড়ি জুড়ে রাহুলের ছবি ও লেখা। একজন মায়ের জানার অধিকার রয়েছে তাঁর ছেলের সঙ্গে কী ঘটেছিল। আপাতত এটিকে দুর্ঘটনা ধরে নেওয়া হলেও, দায় কার, তা খতিয়ে দেখা প্রয়োজন। সামনে ভোট রয়েছে, সবার ব্যক্তিগত জীবন রয়েছে—কয়েকদিন পর হয়তো এই প্রশ্নগুলো চাপা পড়ে যাবে। কিন্তু সত্যিটা জানা জরুরি।

কৌশিক সেনের কথায়, শিল্পী হিসেবে তাঁদেরও জানার অধিকার রয়েছে। আর্টিস্ট ফোরামের সদস্য হিসেবে দায়িত্ব এড়ানো যায় না। তিনি বলেন, কাউকে দোষারোপ করা হচ্ছে না, কিন্তু নিরাপত্তার স্বার্থে জানতে হবে কেন এমন ঘটনা ঘটল। শোনা যাচ্ছে, ঘটনাটির পর টেকনিশিয়ানরা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, তাঁদেরও বিপদ হতে পারত। ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের মধ্যে এই নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না, সেটাও জানা প্রয়োজন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা কী হবে—সেটা স্পষ্ট হওয়া দরকার।

সেন পরিবারের শেষ কথা একটাই—রাহুলের মৃত্যু অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর চাই।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব—তিন ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তিনি অভিনয় করছিলেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে, যেখানে শ্বেতা মিশ্রর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের নজর কাড়ছিল এবং টিআরপিতেও তার প্রভাব দেখা যাচ্ছিল। এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের ‘ঠাকুমার ঝুলি’ সিরিজে দারোগার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট শো-ও সঞ্চালনা করতেন তিনি।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের উজান ও কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলাকালীন হঠাৎ জলে পড়ে যান রাহুল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।


```