Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘শ্রীরাম শুধু দেবতা নন, কোটি মানুষের বিবেক’, আমেরিকায় রাম-দর্শন প্রচারে রণবীর

আমেরিকার লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণ’ ছবির প্রচারে গিয়ে শ্রীরামের আদর্শ ও দর্শনের মাহাত্ম্য তুলে ধরলেন রণবীর কাপুর।

‘শ্রীরাম শুধু দেবতা নন, কোটি মানুষের বিবেক’, আমেরিকায় রাম-দর্শন প্রচারে রণবীর

রণবীর কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 March 2026 17:27

দ্য ওয়াল ব্যুরো: রঘুনন্দনের চরিত্রকে আত্মস্থ করতে দীর্ঘ প্রস্তুতির পথ পেরোতে হয়েছে রণবীর কাপুরকে (Ranbir Kapoor,)। শারীরিক গঠন থেকে মানসিক প্রস্তুতি, সবকিছুতেই নিখুঁত হতে চেয়েছিলেন তিনি। চাবুক ফিগার গড়ে তুলতে টানা তিন বছর ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনি করেছেন কাপুরনন্দন। এমনকী ‘রামের সুমতি’ মেনে মদ্যপান ও মাংস ভক্ষণ থেকেও নিজেকে দূরে রেখেছিলেন বলে শোনা যায়। যদিও তাঁর আমিষ ত্যাগ নিয়ে নানা মহলে মতভেদ রয়েছে, তবু চরিত্রের প্রতি নিষ্ঠায় কোনও খামতি রাখেননি রণবীর—এমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

এবার মার্কিন মুলুক থেকে গোটা বিশ্বের সামনে রামদর্শনের মাহাত্ম্য তুলে ধরলেন অভিনেতা। রণবীর কাপুরের কথায়, “বিশ্বের শতকোটি মানুষের বিবেক রক্ষক শ্রীরাম।” তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতে অদম্য মানসিক শক্তি ও সংকল্পের পথ দেখান যিনি, তিনিই প্রকৃত রাম। সহমর্মিতা, সাহস, ন্যায়পরায়ণতা এবং ক্ষমার প্রতীক হিসেবেই শ্রীরামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ বলা হয়।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। রামনবমীর দিন নির্মাতারা জানিয়েছিলেন, ২ এপ্রিল হনুমান জয়ন্তীর শুভক্ষণে প্রকাশ্যে আনা হবে মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর ঝলক। তার আগেই প্রচারের সূচনা করলেন রণবীর কাপুর। সোমবার পরিচালক নীতেশ তিওয়ারির সঙ্গে লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে এই পিরিয়ড ড্রামার বিশেষ ঝলক উন্মোচন করেন তিনি। বিদেশের মাটিতেই রামের আদর্শ, মূল্যবোধ এবং দর্শনের কথা তুলে ধরেন অভিনেতা।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ‘মর্যাদা পুরুষোত্তম’-এর ঐতিহ্য নিয়ে আলোচনা চলাকালীন রণবীর বলেন, “রামের আদর্শ অবিনশ্বর। বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিবেক ও নৈতিকতার রক্ষক হিসেবে বিরাজমান প্রভু রাম, এবং আমাদের অবর্তমানেও তিনি একইভাবে মানুষের চেতনায় বেঁচে থাকবেন।” তাঁর মতে, মানুষের মনেই রাম ও রাবণের অস্তিত্ব রয়েছে—প্রতিকূল পরিস্থিতিতে যে মানসিক শক্তি ও সংকল্প মানুষকে সঠিক পথ দেখায়, সেটাই রামের আদর্শ।

গত নভেম্বর মাসে কয়েক সেকেন্ডের ঝলকেই রাম অবতারে কৌতূহলের পারদ বাড়িয়ে দিয়েছিলেন রণবীর কাপুর। এবার পূর্ণাঙ্গ ঝলক দেখার অপেক্ষায় দর্শকমহল। রামের ভূমিকায় রণবীর যে তাঁর ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন গড়তে চলেছেন, সেই ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট।

পরিচালক নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড ও দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মেলবন্ধনে তৈরি হচ্ছে এই মেগাবাজেট ‘রামায়ণ’। ছবিতে একাধিক বড় চমক অপেক্ষা করছে বলেই আগেই আভাস মিলেছিল। এবার লস অ্যাঞ্জেলস থেকে টিজারের ঝলক উন্মোচন করে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এল এই প্রকল্প। বিদেশের মাটি থেকেই ‘রামায়ণ’-এর প্রচার শুরু হওয়ায় ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে দর্শকদের মধ্যে।


```