Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সমন অমান্য! কড়া পদক্ষেপ কমিশনের, সলমনের বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠন?

একাধিকবার সমন ও জামিন যোগ্য ওয়ারেন্ট জারি করা হলেও তা কার্যকর হয়নি। জানুয়ারি ১৫, ফেব্রুয়ারি ৯ এবং মার্চ ১৬, এই তিন দফায় পরোয়ানা জারি হলেও একবারও হাজিরা দেননি সলমন খান (Salman Khan)। 

সমন অমান্য! কড়া পদক্ষেপ কমিশনের, সলমনের বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠন?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 26 March 2026 16:07

দ্য ওয়াল ব্যুরো: ‘সেলিব্রিটি বলেই কি আইনের বাইরে থাকা যায়?’ এই প্রশ্নেই যেন সুর চড়াল রাজস্থানের উপভোক্তা কমিশন। প্যান মশলার বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে সুপারস্চার সলমন খান (Salman Khan)-এর বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজস্থানের জেলা উপভোক্তা কমিশন।

রাজস্থানের জেলা উপভোক্তা কমিশন (Rajasthan District Consumer Commission No. 2)-এর পক্ষ থেকে ২৫ মার্চ জানানো হয়, আগেই জারি হওয়া জামিন যোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে রাজস্থান পুলিশকে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। শুধু তাই নয়, এই দলকে মুম্বই গিয়ে সরাসরি পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।

কমিশনের কী বক্তব্য?

একাধিকবার সমন ও জামিন যোগ্য ওয়ারেন্ট জারি করা হলেও তা কার্যকর হয়নি। জানুয়ারি ১৫, ফেব্রুয়ারি ৯ এবং মার্চ ১৬, এই তিন দফায় পরোয়ানা জারি হলেও একবারও হাজিরা দেননি সলমন খান (Salman Khan)। একইসঙ্গে সংশ্লিষ্ট প্যান মশলা সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধেও ওয়ারেন্ট জারি হয়েছিল।

এই পরিস্থিতিতে কমিশনের কড়া বার্তা, আগামী ৬ এপ্রিলের শুনানিতে যদি অভিযুক্তরা হাজির না হন, তবে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। কমিশন স্পষ্ট বলেছে, “তারকা হওয়া মানে আইনের ঊর্ধ্বে থাকা নয়। বারবার ওয়ারেন্ট অমান্য করা আইনের প্রতি উপহাস।”

অভিযোগকারী যোগেন্দ্র সিংয়ের দাবি, ‘কেশর যুক্ত এলাচি’ ও ‘কেশর যুক্ত প্যান মশলা’ নামে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। এমনকি কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারির পরও সেই প্রচার বন্ধ হয়নি, যা আদালত অবমাননা বলেই মনে করছে কমিশন।

সব মিলিয়ে, এই মামলায় স্পষ্ট বার্তা দিতে চাইছে কমিশন, আইনের চোখে সবাই সমান। সে তিনি সাধারণ মানুষ হোন, বা বলিউডের সুপারস্টারই কেন না। যদিও সলমন খান বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয় কোনও মন্তব্য করা হয়নি। 


```