Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘ইক্কিস’-এর স্ক্রিনিংয়ে অমিতাভের নাতিকে চুমু রেখার! আজও ভোলেননি পুরনো প্রেম?

‘ইক্কিস’-এর বিশেষ স্ক্রিনিংয়ে অগস্ত্য নন্দার পোস্টারে চুমু এঁকে দেন রেখা।

‘ইক্কিস’-এর স্ক্রিনিংয়ে অমিতাভের নাতিকে চুমু রেখার! আজও ভোলেননি পুরনো প্রেম?

রেখা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 December 2025 23:52

দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক ঘিরে বছরের পর বছর ধরে জল্পনা-কল্পনার শেষ নেই। আজও প্রকাশ্যে রেখাকে এড়িয়ে চলেন জয়া ও অমিতাভ, এমনটাই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। অভিষেক ও শ্বেতাকেও সাধারণত বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপে দেখা যায় না। এই সমীকরণে একমাত্র ব্যতিক্রম বচ্চন পরিবারের বউমা ঐশ্বর্য রাই বচ্চন, যিনি রেখাকে সম্বোধন করেন ‘মা’ বলে।

আর সেই আবহেই এবার নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। তাঁকে ঘিরে রেখার এক ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

সোমবার সন্ধ্যায় কাঞ্জিভরম শাড়িতে অনবদ্য সাজে ‘ইক্কিস’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন রেখা। একাত্তর বছর বয়সেও তাঁর প্রাণবন্ত উপস্থিতি যেন মুহূর্তেই নজর কাড়ে। বিটাউনের যে কোনও অনুষ্ঠানে নিজের অনন্য মাদকতায় সকলকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রেখার এখনও অটুট, এদিনও তার ব্যতিক্রম হয়নি। ধর্মেন্দ্রর শেষ ছবির বিশেষ প্রদর্শনীতে তাঁর উপস্থিতি স্বাভাবিকভাবেই আলাদা করে লাইমলাইট কেড়ে নেয়।

প্রিমিয়ারের রেড কার্পেটে পা রেখেই পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন রেখা। এরপরেই ঘটে সেই মুহূর্ত, যা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। অগস্ত্য নন্দার ‘ইক্কিস’ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে স্নেহভরে তাঁর মুখের উপর হাত বুলিয়ে চুম্বন এঁকে দেন অভিনেত্রী। পোস্টারে অমিতাভের নাতির মুখে রেখার সেই আদরের চুম্বন ক্যামেরাবন্দি হতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটভুবনে। ছবিটি দেখে অনুরাগীদের একাংশের মন্তব্য, “যাই হোক, পুরনো আবেগ কি এত সহজে ভোলা যায়?”

 ‘ইক্কিস’ ছবির মাধ্যমেই বড়পর্দায় প্রথমবার মুখ্য ভূমিকায় দেখা যাবে অগস্ত্য নন্দাকে। পরমবীর চক্রে সম্মানিত শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও এই বিশেষ স্ক্রিনিংয়ে বচ্চন পরিবারের কোনও সদস্যকে সশরীরে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে দূরে থেকেও নাতিকে নিয়ে আবেগে ভাসেন অমিতাভ বচ্চন। নিজের ভ্লগে অগস্ত্যের শৈশবের স্মৃতি ভাগ করে নিয়ে আবেগঘন বার্তায় বিগ বি লেখেন, “আজ আমি যতটা আনন্দিত, ততটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি।”

উল্লেখ্য, শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবি ১৯৭১ সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। শহিদ অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। প্রয়াত বাবার স্মৃতিতেই সোমবার মুম্বইয়ের আন্ধেরির পিভিআর আইকনে ‘ইক্কিস’-এর এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেন সানি ও ববি দেওল। দেওল ব্রাদার্সের আমন্ত্রণেই সেখানে হাজির হন রেখা। সেখানেই আশীর্বাদস্বরূপ অমিতাভ বচ্চনের নাতিকে স্নেহে ভরিয়ে দিতে দেখা যায় এই এভারগ্রিন অভিনেত্রীকে।
 


```