Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রাহুলের মৃত্যুর তদন্তে নতুন মোড়, কলকাতায় আসতে পারে ওড়িশা পুলিশের দল

গত ৫ এপ্রিল তালসারি (Talsari)-র মেরিন থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং জানা গিয়েছে তাদের কাছে সমনও পৌঁছে গিয়েছে। 

রাহুলের মৃত্যুর তদন্তে নতুন মোড়, কলকাতায় আসতে পারে ওড়িশা পুলিশের দল

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 April 2026 12:18

দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee News) মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। শুরু থেকেই এই মর্মান্তিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে গোটা টলিপাড়া । সেই সূত্রে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) রাহুলের মৃত্যুর (Rahul Arunodoy Banerjee Death) সাতদিনের মাথায় তালসারি থানায় একটি FIR দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এখন তদন্তে নেমেছে ওড়িশা (Odisha) (ওড়িশা) পুলিশ, এবং সূত্রের খবর, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই তাঁদের একটি টিম কলকাতায় আসতে পারে।

গত ৫ এপ্রিল তালসারি (Talsari)-র মেরিন থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং জানা গিয়েছে তাদের কাছে সমনও পৌঁছে গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে থানায় হাজিরা না দিলে আইন অনুযায়ী আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মিলছে খবর।

অভিযোগের তালিকায় রয়েছেন প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly), পাশাপাশি ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, সহ-পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়াতেও চাপানউতোর তুঙ্গে। ৭ এপ্রিল আর্টিস্ট ফোরাম (Artists Forum) এবং ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে সাময়িকভাবে নিষিদ্ধ রাখা হবে।

প্রসঙ্গত, রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়ে ও সত্যি সামনে আনতে আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎরা রিজেন্ট পার্ক থানায় একটি জিরো FIR দায়ের করেছিলেন।

সব মিলিয়ে, এই মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন প্রশ্ন উঠে আসছে। এখন নজর, অভিযুক্তরা সমনের জবাবে কী করেন এবং ওড়িশা পুলিশের সম্ভাব্য কলকাতা সফর এই মামলার গতিপথ কোন দিকে নিয়ে যায়।


```