Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ চিরসখা! কলাকুশলীদের কী হবে? জরুরি বৈঠক থেকে বেরিয়ে কী জানালেন প্রসেনজিৎ

এদিন দ্য ওয়ালের মুখোমুখি হয়ে ভিভান ঘোষ আর্জি জানান, এতগুলো মানুষের রোজগার যেন বন্ধ না হয়ে যায়। একই সুর শোনা গিয়েছিল রাজার মুখেও। তিনিও দ্য ওয়ালে প্রশ্ন তোলেন, সকলের আর্থিক পরিস্থিতি সময় নয়, এই মানুষগুলোর কী দোষ?

বন্ধ চিরসখা! কলাকুশলীদের কী হবে? জরুরি বৈঠক থেকে বেরিয়ে কী জানালেন প্রসেনজিৎ

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 8 April 2026 21:35

দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) মৃত্যুকে ঘিরে তোলপাড় টলিউড। মঙ্গলবার ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠন ও অগ্রজ শিল্পীরা একসুরে সিদ্ধান্ত নেন—লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর সঙ্গে আপাতত কোনও কাজ করা হবে না। যাদের যাদের নাম রয়েছে FIR-এ তাদের সঙ্গে কাজ আর নয়। অভিযোগ, শুটিং চলাকালীন ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি, আর সেই কারণেই এই কড়া অবস্থান।

আজকে দুপুর থেকে চলা মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে, সেটাই জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিটিং থেকে বেরিয়ে এসে তিনি বলেন, 'অনের ভুল বোঝাবুঝি হচ্ছে। তাই সব কিছু নিয়েই কথা বললাম সবার সঙ্গে। এটা আসলে বিশেষ কোনও বৈধক ছিল না।'

এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে সরাসরি টেলিভিশনের পর্দায়। শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-র যৌথ ভাবনায় তৈরি ভোলে বাবা পার করেগা এবং চিরসখা—দুটি ধারাবাহিকই কার্যত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় কনে দেখা আলো ধারাবাহিকের কাজও। চলতি কাজ থেমে যাওয়ায় আচমকাই দিশেহারা হয়ে পড়েছেন এই ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত বহু অভিনেতা ও টেকনিশিয়ান।

এই অনিশ্চয়তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে আসেন চিরসখা-র ‘বুবলাই’ চরিত্রের অভিনেতা ভিভান ঘোষ। একইভাবে আলোচনায় উঠে আসেন রাজা গোস্বামী। হালকা মজার সুরে বেকার ভাতার ফর্ম খোঁজার কথা লিখে তিনি আসলে বর্তমান পরিস্থিতির কঠিন বাস্তবটাই সামনে এনে দেন। তাঁর পোস্ট যেন ইন্ডাস্ট্রির বহু মানুষের অজানা উদ্বেগকেই প্রকাশ্যে এনে দেয়।

এদিন দ্য ওয়ালের মুখোমুখি হয়ে ভিভান ঘোষ আর্জি জানান, এতগুলো মানুষের রোজগার যেন বন্ধ না হয়ে যায়। একই সুর শোনা গিয়েছিল রাজার মুখেও। তিনিও দ্য ওয়ালে প্রশ্ন তোলেন, সকলের আর্থিক পরিস্থিতি সময় নয়, এই মানুষগুলোর কী দোষ?

একদিকে যখন এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল, তখনই টেকনিশিয়ান্স স্টুডিওতে একে একে হাজির হতে থাকেন চিরসখার সদস্যরা। আর্টিস্ট ফোরামের সঙ্গে চলতে থাকে এক দীর্ঘ মিটিং। সেখানে কিছুক্ষণের মধ্যেই যোগ দেন, ধারাবাহিকের টেকনিশিয়ানরাও। সে মিটিং-এ উপস্থিত থেকে স্বস্তি পেলেন অভিনেতা। মিটিং শেষ হওয়ার আগেই টেকনিশিয়ানস-এ বসে একটি পোস্ট করলেন। লিখলেন, ‘আর্টিস্ট ফোরামের সঙ্গে কথা বলে আশ্বস্ত হলাম। আমি আমার আজকের পোস্ট এর বক্তব্য ফেরত নিচ্ছি।’

কী লিখেছিলেন তিনি আগের পোস্টে? ‘বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন। আজ থেকে চিরসখার সকলে তো বেকার,তাই সবাই জানতে চাইছে। কী দোষ ছিল বলুন তো আমাদের?’যা নিয়ে তাঁকে রীতিমত কটাক্ষের শিকারও হতে হয়।

এরপর মিটিং থেকে একসঙ্গে বেরিয়ে আসেন রাজা ও ভিভান, সংবাদ মাধ্যমের সামনে এসে জানান,‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য ছিল টেকনিশিয়ান সদস্যদের সঙ্গে আর্টিস্ট ফোরামকে বসানো। সেটা সম্ভব হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব সময় যেভাবে অভিভাবকের মতো থাকেন, তেমনই আছেন। এবার একটা সমাধান হবে, আশা রাখছি।’

তবে এদিনের সন্ধ্যায় মিটিং-এ যে তাঁদের জন্য কোনও ব্যবস্থা করা হচ্ছে, সে সিদ্ধান্তের ইঙ্গিত স্পষ্ট করলেন অভিনেতা। অন্যদিকে, প্রতিবাদের ভাষা আরও তীব্র করতে ইতিমধ্যেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন একাধিক পরিচিত শিল্পী। অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন এবং রাজন্যা মিত্র-এর মতো নামী মুখেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই পরিস্থিতিতে তাঁরা আর কাজ চালিয়ে যেতে চান না।

তবে এর মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যৎ। ম্যাজিক মোমেন্টসের ব্যান জারি থাকলে, এই সংস্থার ধারাবাহিকগুলিতে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের পরবর্তী পথ কী? নতুন কাজের সুযোগ কত দ্রুত মিলবে? হঠাৎ করে কাজ থেমে যাওয়ায় আর্থিক চাপ কতটা বাড়বে?—এই সব প্রশ্নই এখন ঘুরছে টলিউডের অন্দরে। 


```