Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘মানসিকভাবে ভেঙে পড়েছি, তাই দেরি হল’, প্রিয়াঙ্কার FIR-এ থাকল কার কার নাম?

শনিবার রাত ১১টা নাগাদ তালসারি থানায় পৌঁছয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), যীশু সেনগুপ্ত-সহ আরও বেশ কয়েকজন।

‘মানসিকভাবে ভেঙে পড়েছি, তাই দেরি হল’, প্রিয়াঙ্কার FIR-এ থাকল কার কার নাম?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 5 April 2026 17:22

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার, ২৯ মার্চ তালসারিতে (Talsari) শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। তাঁর পর থেকেই শোরগোল গোটা বাংলায়। একাধিক প্রশ্ন, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর তালসারি থানায় এফআইআর করতে পৌঁছে যান প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের (Tollywood Artist Forum) সদস্যরা।

শনিবার রাত ১১টা নাগাদ তালসারি থানায় পৌঁছয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), যীশু সেনগুপ্ত-সহ আরও বেশ কয়েকজন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অবশেষে আইনি পদক্ষেপ করলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা। মোট পাঁচজনের নামে এদিন লিখিত অভিযোগ করেন তিনি। FIR-এ কার কার নাম রাখলেন প্রিয়াঙ্কা?

ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের নামের পাশাপাশি থাকল শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী ও চন্দ্রশেখর চক্রবর্তীর নাম। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় এই মামলা রুজু করা হয়। 

কেন এত দেরি করে FIR, তার উত্তরও থাকল প্রিয়াঙ্কার বয়ানে। সেখানে তিনি লিখলেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। এই ক্ষতি আমাকে গভীরভাবে ভেঙে দিয়েছে। মানসিকভাবে আমি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যিনি সারাজীবন আমাকে পথ দেখিয়েছেন, তাঁকে এভাবে হারাব—এ কথা কোনওদিন কল্পনাও করিনি। সেই কারণেই অভিযোগ দায়ের করতে আমার কিছুটা দেরি হয়েছে।”

শনিবার দুপুরেই  রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার গিয়ে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এদিন থানা চত্বরে দেখা যায়  প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত, চন্দন সেন-সহ বহু অভিনেতা-অভিনেত্রীদের।

সেইসময়েই দ্য় ওয়াল খোঁজ নিয়ে জানতে পারে, সম্ভবত রিজেন্ট পার্ক থানা থেকেই প্রিয়াঙ্কা রওনা দিতে পারেন তালসারির উদ্দেশে। সেখানে গিয়েই FIR করবেন তিনি। তবে তিনি একা যাবেন না, সঙ্গে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তেরও। সেইমতোই বিকেলেই তালসারির উদ্দেশে বেরিয়ে পড়েন তাঁরা এবং রাতের মধ্যে গন্তব্যে পৌঁছে যান। সেখান থেকে রাত ২ টো নাগাদ আবারও কলকাতার পথে রওনা দেন তাঁরা। এরপর তদন্ত কোন পথে এগোয় এখন সেটাই দেখার অপেক্ষায় শিল্পীরা।

প্রসঙ্গত, ঠিক কীভাবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunodoy Banerjee Death), তা জানানোর জন্য প্রযোজনা সংস্থাকে ১ তারিখ একটি চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। তার সন্তোষজনক উত্তর না মেলায় ফের বৈঠকে বসেন ফোরামের সদস্যরা। সেখানেই FIR-এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকার প্রমুখ। প্রসঙ্গত, এই আর্টিস্ট ফোরামের সদস্য ছিলেন রাহুল নিজেও।


```