Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

২০-৩০ জনের সামনেই কীভাবে জলে পড়ে যান রাহুল? পুলিশের হাতে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ

দীর্ঘ বিরতি কাটিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন রাহুল (Rahul Arunodoy Banerjee)। স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সেই ধারাবাহিকের শুটিং চলছিল তালসারিতে।


 

২০-৩০ জনের সামনেই কীভাবে জলে পড়ে যান রাহুল? পুলিশের হাতে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 12:31

দ্য ওয়াল ব্যুরো: চিরঘুমের দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), কিন্তু পিছনে রেখে গেলেন হাজারো প্রশ্ন। কীভাবে জলে পড়ে গেলেন রাহুল? ক্রু সদস্যদের সামনেই দুর্ঘটনা? সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই তদন্তে নেমেই তাদের হাতে এসেছে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ।

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে (Talsari Sea Side) বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রে খবর, রাহুল-শ্বেতার (Rahul-Shweta) একটি নাচের দৃশ্য ছিল। সেইসময়েই তারা জলের দিকে এগিয়ে যান। বেশ কিছুটা যেতেই আচমকাই শ্বেতা ধীরে ধীরে মাটির দিকে নিচু হতে শুরু করেন, এরপর পড়ে যান। তাঁকে ধরতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই রাহুলও (Rahul Arunoday Banerjee) পড়ে যান। সেইসময় জোয়ার শুরু হয়, জলের স্রোতের ধাক্কায় অভিনেতা কিছুটা দূরে চলে যান।

টিমের সদস্যরা দ্রুত গিয়ে শ্বেতাকে উদ্ধার করলেও রাহুল অনেকটাই এগিয়ে গেছিলেন। তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর প্রায় ২ ঘণ্টার তল্লাশি শেষে রাহুল বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করেন টেকনিশিয়ানরাই।   

দিঘা থানায় (Digh Police Station) অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করছে ওড়িশা পুলিশও (Odisha Police)। শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, শুটিংয়ের জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্বেতাকে বাঁচাতে গিয়েই জলে পড়ে যান রাহুল। তিনি সাঁতার জানতে না। আজ তমলুক মেডিক্যাল হাসপাতালে অভিনেতার দেহের ময়নাতদন্ত হবে। কাল রাতেই হাসপাতালে দেওয়া নিয়ে আসা হয়েছে। 

পরিচালক শুভাশিস মণ্ডলের (Subhasish Mondal) কথায়, বিকেল প্রায় ৫টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী, জলের ধারে, গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল সিরিয়ালের নায়ক রাহুল ও নায়িকা শ্বেতার। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে শুরু করেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি এগোতেই থাকেন, এমনটাই জানিয়েছেন শুভাশিস।

তিনি জানান, আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। জলে ডুবে যেতে থাকেন, ওঠা-নামার মতো পরিস্থিতি তৈরি হয় এবং তিনি বেশ কিছু জল গিলেও ফেলেন। দ্রুত তাঁকে টেনে পাড়ে তোলা হয়। পরিচালক জানিয়েছেন, তখনও তাঁর জ্ঞান ছিল।

এরপর তড়িঘড়ি তাঁকে দিঘা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে তোলার সময়েও তাঁর সংজ্ঞা ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই রাহুলের মৃতদেহ কলকাতায় আনতে তাঁর বন্ধুরা তমলুকের উদ্দেশে রওনা দিয়েছে বলে খবর সূত্রের।

অভিনেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।"
 


```