Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আজ তমলুকে রাহুলের দেহের ময়নাতদন্ত, শুটিংয়ের সময় চোরাবালিতে তলিয়ে যান, অনুমান ওড়িশা পুলিশের

রবিবার তালসারিতে শুটিংয়ের সময় জলে তলিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। গতকাল রাতেই তাঁর দেহ তমলুক মেডিক্যাল হাসপাতালে। সোমবার সেখানেই তাঁর ময়নাতদন্ত হবে। এরপরই স্পষ্ট হবে অভিনেতার মৃত্যুর কারণ।

আজ তমলুকে রাহুলের দেহের ময়নাতদন্ত, শুটিংয়ের সময় চোরাবালিতে তলিয়ে যান, অনুমান ওড়িশা পুলিশের

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় (ফাইল ছব)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 08:25

দ্য ওয়াল ব্যুরো: না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। রবিবার তালসারিতে শুটিংয়ের সময় জলে তলিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। গতকাল রাতেই তাঁর দেহ তমলুক মেডিক্যাল হাসপাতালে (Tomluk Medical Hospital)। সোমবার সেখানেই তাঁর ময়নাতদন্ত হবে। এরপরই স্পষ্ট হবে অভিনেতার মৃত্যুর কারণ।

দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করছে ওড়িশা পুলিশও (Odisha Police)। শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, খতিয়ে দেখা হচ্ছে। ওড়িশা পুলিশের অনুমান, চোরাবালিতে তলিয়ে গিয়েই দুর্ঘটনা ঘটে।

দীর্ঘ বিরতি কাটিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন রাহুল (Rahul Arunodoy Banerjee)। স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সেই ধারাবাহিকের শুটিং চলছিল তালসারিতে।

পরিচালক শুভাশিস মণ্ডলের (Subhasish Mondal) কথায়, বিকেল প্রায় ৫টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী, জলের ধারে, গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল সিরিয়ালের নায়ক রাহুল ও নায়িকা শ্বেতার। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে শুরু করেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি এগোতেই থাকেন, এমনটাই জানিয়েছেন শুভাশিস।

তাঁর বক্তব্য অনুযায়ী, ধীরে ধীরে কোমর সমান জলে পৌঁছে যান রাহুল। তখনও সহ-অভিনেত্রী শ্বেতার হাত ধরা ছিল তাঁর। তবে পরিস্থিতি বিপজ্জনক বুঝে ইউনিটের কয়েকজন সদস্য, যাঁরা সাঁতার জানতেন, তাঁরা এগিয়ে যান। আশপাশে থাকা ছোট নৌকোগুলিও সতর্ক হয়ে কাছে আসতে শুরু করে।

এই সময়েই ঘটে বিপত্তি। শুভাশিসের কথায়, আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। জলে ডুবে যেতে থাকেন, ওঠা-নামার মতো পরিস্থিতি তৈরি হয় এবং তিনি বেশ কিছু জল গিলেও ফেলেন। দ্রুত তাঁকে টেনে পাড়ে তোলা হয়। পরিচালক জানিয়েছেন, তখনও তাঁর জ্ঞান ছিল।

এরপর তড়িঘড়ি তাঁকে দিঘা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে তোলার সময়েও তাঁর সংজ্ঞা ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে, রাহুলের কলকাতার বাড়িতে এখন বিষণ্ণতার ছায়া। খবর পেয়েই গতকাল রাতে সহকর্মী ও বন্ধুরা বাড়িতে যান। গভীর রাত পর্যন্ত অনেকেই সেখানে ছিলেন। এইভাবে হঠাৎ করে রাহুলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।

অভিনেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমাদের জন্য গভীর শোক ও কঠিন সময় এটা'', রাহুলের মৃত্যুর পর এমনটাই জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সকলের কাছে কিছুটা ব্যক্তিগত পরিসর বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি (Priyanka Sarkar reaction on Rahul Arunoday death)।


```