Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রসেনজিৎ রেগে লাল নৈহাটিতে! ভক্তদের অদ্ভুত আবদার শুনে বললেন, 'এখানে মাচা করতে আসিনি'

সিনেমার পর্দায় এক নারীর উত্থান নিয়ে আসছে শুভ্রজিৎ মিত্রের নতুন ছবি ‘দেবী চৌধুরানী’। নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর তাঁর গুরু ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

প্রসেনজিৎ রেগে লাল নৈহাটিতে! ভক্তদের অদ্ভুত আবদার শুনে বললেন, 'এখানে মাচা করতে আসিনি'

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 June 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পর্দায় এক নারীর উত্থান নিয়ে আসছে শুভ্রজিৎ মিত্রের নতুন ছবি ‘দেবী চৌধুরানী’। নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর তাঁর গুরু ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবির প্রচারে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায়। সেখানেই বঙ্কিমচন্দ্রের জন্মভিটে। আজ ২৬ জুন, ১৮৭তম জন্মবার্ষিকীতে নৈহাটির কাঁঠালপাড়ায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল ঊনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সকাল সকাল সেখানেই পৌঁছিয়ে গেছিল দ্য ওয়াল। 

এদিন সেখানে পা রাখেন ছবির কলাকুশলীরা—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও দর্শনা বণিক। মন্দির চত্বরে শুরুতেই উপস্থিত দর্শকের উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। ভক্তদের মধ্যে প্রিয় তারকাদের এক ঝলক দেখার উন্মাদনা তো ছিলই, সঙ্গে মুহুর্মুহু অনুরোধ “ভবানী পাঠকের ডায়লগ বলুন!”

এই আবদার ক্রমেই রূপ নেয় হৈ-হট্টগোলে। পুলিশের বেষ্টনি পেরিয়েও একাধিক দর্শক ভিড় জমাতে থাকেন সেখানে। তারই মাঝে রীতিমতো বিরক্ত হয়ে প্রসেনজিৎ বলে ওঠেন, “আমি এখানে মাচা করতে আসিনি।” তিনি স্পষ্ট জানান, এই সফরের উদ্দেশ্য কোনও বিনোদনমূলক অনুষ্ঠান নয়। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি স্বাভাবিক হয়ে যান এবং অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে ফিরে আসেন। পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি।

তবে বিতর্ক সরিয়ে রেখে আসল আলোচনায় ফেরার সময় এসেছে। ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় ‘দেবী চৌধুরানী’। বিশেষ করে ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিতের লুক—অবিন্যস্ত কাঁচাপাকা দাড়ি, কপালে টকটকে টীকা, আর চোখে শীতল অথচ হিসেবি দৃষ্টি—এক ঝলকেই দর্শককে ফিরিয়ে নিয়ে যায় ‘মননের মানুষ’-এর ধারাপথ থেকে আরও যোদ্ধামুখী রূপে।

অন্যদিকে শ্রাবন্তীর চরিত্র ‘প্রফুল্ল’—যিনি ভবানীর হাতে প্রশিক্ষণ পেয়ে হয়ে ওঠেন বিদ্রোহিনী ‘দেবী চৌধুরানী’। এই চরিত্রের জন্য অভিনেত্রী রীতিমতো তালিম নিয়েছেন ঘোড়সওয়ার ও তলোয়ারচালনার। ভিন্নধর্মী চরিত্রে তাঁকে দেখার জন্য দর্শকদের উৎসাহ তুঙ্গে।

ছবিতে আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক এবং বিদেশি অভিনেতা অ্যালেক্স ও’নিল। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহারের নানা প্রান্তে ছড়ানো এই ছবির শুটিং-যাত্রা। শারদীয়ায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’—যেখানে ইতিহাস, সাহস, আত্মত্যাগ আর নারীর জাগরণ এক নতুন ভঙ্গিতে ফিরে আসছে রূপোলি পর্দায়।
 


```