অঙ্কিতা লোখান্ডে বললেই অনেকের চোখে এখনও সুশান্ত সিং রাজপুতের মুখটা ভেসে ওঠে। 'পবিত্র রিশ্তা'-র সেই অমলিন জুটি যেন আজও গেঁথে আছে দর্শকের মনে।

অঙ্কিতা লোখান্ডে
শেষ আপডেট: 26 June 2025 13:39
দ্য ওয়াল ব্যুরো: অঙ্কিতা লোখান্ডে বললেই অনেকের চোখে এখনও সুশান্ত সিং রাজপুতের মুখটা ভেসে ওঠে। 'পবিত্র রিশ্তা'-র সেই অমলিন জুটি যেন আজও গেঁথে আছে দর্শকের মনে। তবে বাস্তব জীবনের দৃশ্যপট তো আর একই থাকে না। সুশান্ত হয়ে উঠেছিলেন অঙ্কিতার জীবনের অতীত, আর জীবনও তো কখনও কারও জন্য থেমে থাকে না। তারপরে অঙ্কিতা ধুমধাম করে বিয়ে করেছিলেন বিকি জৈনকে। সেই বিয়েরও বেশ কয়েকবছর পেরিয়ে গেছে। এবার অঙ্কিতা-বিকির ঘরে আসতে চলেছে নতুন অতিথি?
এমনটাই জল্পনা শুরু হয়েছে 'লাফটার শেফস সিজন ২' এর সাম্প্রতিক এক প্রোমো ঘিরে। যেখানে অঙ্কিতাকে বলতে শোনা গেল, “আমি প্রেগন্যান্ট। (ম্যায় প্রেগন্যান্ট হুঁ)” মুহূর্তে বিস্ময়ে ভরে ওঠে সেট। ঘটনাটি ঘটে যখন কৃষ্ণা অভিষেক অভিনেত্রীর রান্নার সামগ্রী কেড়ে নিয়ে দৌড় দেন। অঙ্কিতা তাঁকে ধরতে ছুটতেই বলেন, “আমি প্রেগন্যান্ট, বেশি দৌড় করিও না।” সঙ্গে সঙ্গে সেটে উপস্থিত সকলে চমকে ওঠেন। কৃষ্ণা মজার ছলে বলেন, “এটা নিশ্চয়ই লাল্লা (ছেলে) হবে।” তখন করণ কুন্দ্রাও ছুটে এসে জিজ্ঞাসা করেন, সত্যিই কি অঙ্কিতা গর্ভবতী?
এই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কড়া আলোচনা। কেউ কেউ অঙ্কিতা ও বিকিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন, তো কেউ লিখেছেন, “সত্যিই যদি হয়, তাহলে দু'জনকে শুভেচ্ছা। তবে মিথ্যে হলে বলবেন না কিন্তু!” অন্য এক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে লেখেন, “সত্যি? অঙ্কিতা এখন প্রেগন্যান্ট?” অনেকেরই আবার সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে যায়।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা লোখান্ডে ও বিকি জৈন। 'পবিত্র রিশ্তা' এবং মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় অঙ্কিতা, আর বিকি একজন ব্যবসায়ী। সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবন নিয়েও শোনা গিয়েছিল নানা টানাপোড়েনের কথা। এক পর্বে দেখা যায়, ইন্দোর সফরের সময় অঙ্কিতা বিকিকে বলেন, “আমরা একজন কাউন্সেলর পেয়ে গেছি, নীতি দি আমাদের কাপল কাউন্সেলিং করবেন।” তখন বিকি স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের নয়, শুধু তোমার দরকার।”
এই কথোপকথনের পর অঙ্কিতা বলেন, “সমস্যা এখানেই, বিকি ভাবে ও একেবারে নিখুঁত। কিন্তু সেটা ঠিক নয়।” বিকি তখন পাল্টা বলেন, “নিখুঁত নই, কিন্তু আমার মাথাটা ঠিক আছে।” শেষমেশ অঙ্কিতা হতাশ হয়ে বলেন, “আমার মনে হয় আমার মাথা তোর থেকে বেশি ঠিক আছে, তাই তোকে সহ্য করতে পারি।” এরপর নিজেই বলেন, “ঝগড়া হয়ে যাবে, থাক, আর বলছি না।”