Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বয়স ৫৫ হলেও ফিট প্রীতি জিন্টা! অভিনেত্রীর এমন 'হট' ফিগারের রহস্য কী?

৫৫ বছর বয়সেও ফিট ও এনার্জেটিক প্রীতি জিন্টা। অভিনেত্রী জানিয়েছেন, প্রতিদিনের স্ট্রেচিংই তাঁর তারুণ্য ধরে রাখার মূল রহস্য।

বয়স ৫৫ হলেও ফিট প্রীতি জিন্টা! অভিনেত্রীর এমন 'হট' ফিগারের রহস্য কী?

প্রীতি জিন্টা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 September 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: বয়স বাড়লে সৌন্দর্য্য ধরে রাখা যায় না, একথা অনেক সময়ই শোনা যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta) যেন ব্যতিক্রম। ৫৫ বছর বয়সেও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত ও এনার্জিতে ভরপুর। এর পিছনে আছে তাঁর নিয়মিত রুটিন আর ধারাবাহিক ওয়ার্কআউট।

প্রীতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেটিই এখন ভাইরাল। ভিডিওয় তিনি জানিয়েছেন, বয়স বাড়লেও সুস্থ ও ফিট থাকতে হলে ন্যূনতম চেষ্টাতেই করা যায় স্ট্রেচিং।

কেন জরুরি স্ট্রেচিং?

স্ট্রেচিং শুধু ফিটনেস বজায় রাখতেই নয়, আরও নানা উপকার দেয়। নিয়মিত স্ট্রেচিং করলে বয়স বাড়লেও শরীরে কোনও বার্ধক্যজনিত প্রভাব পড়ে না। পেশি কার্যকরী হয়ে ওঠে।

প্রতিদিন স্ট্রেচিং করলে শরীরে রক্ত সঞ্চালন সহজ হয়, অক্সিজেন সরবরাহও বাড়ে। বয়স বাড়লে ভঙ্গি নষ্ট হতে থাকে, পিঠে ব্যথা শুরু হয়। স্ট্রেচিং এই সমস্যা কমিয়ে শরীরকে আরাম দেয়, মনকেও শান্ত করে।


```