Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

‘স্বদেশ’-এর কথা ভুলে গেল? এই ৫ ছবির জন্যই তো জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল শাহরুখের: অনুপম

‘জওয়ান’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। অনুপম খেরের মতে, ‘স্বদেশ’ সহ আরও কয়েকটি ছবির জন্য আগেই এই সম্মান প্রাপ্য ছিল তাঁর।

 

‘স্বদেশ’-এর কথা ভুলে গেল? এই ৫ ছবির জন্যই তো জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল শাহরুখের: অনুপম

শাহরুখ খান ও অনুপম খের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 September 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান। তিনি রোম্যান্সের জাদুকর, আবার ভিলেনের চরিত্রেও অনুরাগীদের নজর কাড়েন। ‘বাজিগর’-এর অ্যান্টি হিরো থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র চকলেট বয়, ‘দেবদাস’-এর ব্যর্থ প্রেমিক হোক কিংবা ‘চক দে ইন্ডিয়া’র কড়া হকি কোচ, প্রতিটি চরিত্রেই একইরকম প্রাঞ্জল কিং খান শাহরুখ।

৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন 'জওয়ান' সিনেমার জন্য। ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হাতে তুলে দিলেন এই সর্বোচ্চ সম্মান। তবে প্রশ্ন থেকেই যায়—আর কোন কোন ছবির জন্য শাহরুখ এই পুরস্কারের যোগ্য ছিলেন?

সম্প্রতি অনুপম খের শাহরুখের এই অর্জনের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “আমি সত্যিই ওর জন্য ভীষণ খুশি। অবশেষে ৪০ বছরের অপেক্ষার পর শাহরুখ এই পুরস্কার পেল। তবে আমার মনে হয় স্বদেশ ছবির জন্য অনেক আগেই তাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা উচিত ছিল।”

অনুপম আরও যোগ করেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দেবদাস, কুচ কুচ হোতা হে, বীরজারা, পেহেলি—এসব ছবির জন্যও শাহরুখকে অবশ্যই জাতীয় পুরস্কার প্রাপ্য হওয়া উচিত ছিল। যদিও তা হয়নি, তবুও তিনি খুব খুশি যে অবশেষে কিং খানের হাতে এই সম্মান এসেছে।

এই বছরের আরেকটি বিশেষ দিক হলো, শাহরুখ খান, রানি মুখার্জি এবং করণ জোহরের একসঙ্গে জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া। এটি ছিল এক তারকা-খচিত ব্লকবাস্টার বছরের অন্যতম মাইলফলক।

আশুতোষ গোয়ারিকর পরিচালিত স্বদেশ-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন গায়ত্রী জোশী, কিশোরী বল্লাল, দয়া শঙ্কর পান্ডে, রাজেশ বিবেক ও লেখ ট্যান্ডন। সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে ছবিটি বড় সফলতা পায়নি। তবে ৫০তম ফিল্মফেয়ার পুরস্কারে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। আজ স্বদেশকে কিং খানের সেরা অভিনয়গুলির মধ্যে একটি এবং কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, সেই বছর হাম তুম ছবিতে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার জিতেছিলেন সাইফ আলি খান। তাছাড়া শাহরুখকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের কিং ছবিতে। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, এবং অভয় ভার্মা।
 


```