শাহরুখ খানের মেয়ে সুহানা খান বিদেশে বিশেষ কোর্স শেষে বলিউডে অভিষেক করেছেন। পড়াশোনা কতদূর?

সুহানা খান
শেষ আপডেট: 27 September 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ছেলেমেয়েদের কতদূর পড়াশোনা, তা নিয়ে নেটপাড়ার আগ্রহের শেষ নেই। সেই তালিকায় রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খানও। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত মুকেশ অম্বানির ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। শাহরুখ খানের মেয়ে সুহানা খানও সেখানেই স্কুলজীবন কাটিয়েছেন।
এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন বিদেশে। ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। শুধু তাই নয়, অভিনয় ও নাটকের প্রতি আগ্রহের কারণে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে করেন বিশেষ কোর্স।
বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে ২০২২ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সুহানা। জোয়া আখতারের ছবি দ্য আর্চিস-এ তাঁকে প্রথমবার দেখা যায় ওটিটি প্ল্যাটফর্মে। এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
২০২৬ সালে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং, যেখানে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও সুহানা। ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন অভয় ভার্মাও। ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন সুহানা, ফলে এবার রূপোলি পর্দায় তাঁর উপস্থিতি দেখার অপেক্ষায় দর্শক।