Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গোল্ড-প্লেটেড আইফোন! পাকিস্তানের ফ্যান-এর থেকে দামি উপহার পেলেন সঞ্জয় দত্ত

শুধু ফোনই নয়, সেই সঙ্গে অভিনেতার স্ত্রীর জন্য একটি দামি গয়নার সেটও উপহার দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ ভিউ পেতে শুরু করে।

গোল্ড-প্লেটেড আইফোন! পাকিস্তানের ফ্যান-এর থেকে দামি উপহার পেলেন সঞ্জয় দত্ত

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 15 March 2026 14:15

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর অনুরাগীরসংখ্যা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই বিস্তৃত। তাঁদের ভালবাসা যে কতটা গভীর হতে পারে, তার উদাহরণ মাঝেমধ্যেই সামনে আসে। প্রিয় তারকাকে ভালবেসে কত কী না করতে দেখা য়ায় ফ্যান-দের। এবারও তেমনই এক চমকপ্রদ ঘটনার সাক্ষী হলেন বলিপাড়ার সঞ্জুবাবা। পাকিস্তানের এক সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তাঁর জন্য এনে দিলেন এক দামি উপহার, যার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

সূত্রের খবর, পাকিস্তানি ইনফ্লুয়েন্সার কাশিফ জমির (Kashif Zameer) সম্প্রতি দুবাইয়ে অভিনেতার সঙ্গে দেখা করেন এবং তাঁকে উপহার দেন একটি বিশেষভাবে তৈরি গোল্ড-প্লেটেড আইফোন (iPhone 17)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দেখা হওয়ার সময় দু’জন একে অপরকে আলিঙ্গন করছেন, এমনকি কাশিফ অভিনেতার গালে চুম্বনও করেন। পরে তিনি সঞ্জয় দত্তের হাতে তুলে দেন সোনার প্রলেপ দেওয়া কাস্টমাইজড আইফোনটি, যা নাকি বিশেষভাবে তাঁর জন্যই তৈরি করা হয়েছে।

শুধু ফোনই নয়, সেই সঙ্গে অভিনেতার স্ত্রীর জন্য একটি দামি গয়নার সেটও উপহার দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ ভিউ পেতে শুরু করে।

বিলাসবহুল জীবনযাপনের জন্যে কাশিফ সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। দামি গাড়ি, অভিজাত উপহার এবং বিভিন্ন তারকার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত তিনি নিয়মিতই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে নেন।

তবে সঞ্জয় দত্তের ক্ষেত্রে অনুরাগীর এমন ভালবাসার ঘটনা নতুন নয়। ২০১৮ সালে মুম্বইয়ের বাসিন্দা নিশা পাতিল নামে এক অনুরাগী মৃত্যুর আগে তাঁর প্রায় ৭২ কোটি টাকার সম্পত্তি উইল করে অভিনেতার নামে লিখে যান। যদিও ওই অনুরাগীকে ব্যক্তিগতভাবে চিনতেন না সঞ্জয়। পরে তিনি সেই সম্পত্তি গ্রহণ করতে অস্বীকার করেন এবং তা অনুরাগীর পরিবারকে ফিরিয়ে দেন।

এদিকে আগামী ছবি নিয়েও সম্প্রতি আলোচনায় রয়েছেন সঞ্জয় দত্ত। পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর ব্লকবাস্টার ছবি ধুরন্ধর (Dhurandhar)-এ তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর সিং (Ranveer Singh), অর্জুন রামপাল (Arjun Rampal), অক্ষয় খান্না (Akshaye Khanna), সারা অর্জুন (Sara Arjun) সহ আরও অনেকে।  

এখন দর্শকদের অপেক্ষা ছবির সিক্যুয়েল Dhurandhar 2: The Revenge-এর জন্য। সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে এবং তা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে। আগামী ১৯ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এখন দেখার এই ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে চলেছে। 


```