Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'তোর কপালে গুলি চালাব', টাটিরি গানের জন্য এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বাদশাহ

‘টাটিরি’ গান ঘিরে বিতর্কের মাঝেই র‍্যাপার বাদশাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপালে গুলি চালানোর হুঁশিয়ারি, ঘটনায় তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ।

 'তোর কপালে গুলি চালাব', টাটিরি গানের জন্য এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বাদশাহ

বাদশাহ

গার্গী দাস

শেষ আপডেট: 15 March 2026 11:25

দ্য ওয়াল ব্যুরো: বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার বাদশাহ। তাঁর নতুন গান ‘টাটিরি’ (Tateeree) ঘিরে বিতর্কের মধ্যেই এই মৃত্যুহুমকি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি দীর্ঘ পোস্টে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হরিয়ানার পানিপথে (Panipat) একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গুলিচালনার ঘটনা সামনে আসার পর পোস্টটি নজরে পড়ে। ফেসবুকে (Facebook) করা ওই পোস্টটি গ্যাংয়ের সদস্য রণদীপ মালিক (Randeep Malik) এবং অনিল পণ্ডিত (Anil Pandit)-এর নামে প্রকাশিত হয়েছে। পোস্টে পানিপথের আসন্ধ রোডে (Assandh Road) অবস্থিত গ্যারি এবং শ্যাঙ্কির (Garry and Shanky) অফিসে গুলিচালনার দায় স্বীকার করা হয়েছে।

ওই বার্তা অনুযায়ী, অফিসে একটি ওয়েস্টার্ন ইউনিয়ন (Western Union) আউটলেট থেকে বড় আকারে হাওলা (Hawala) লেনদেন চলত এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই এই হামলা চালানো হয়েছে। এনিয়ে আগেও ফোনে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা অগ্রাহ্য করায় এই হামলা ‘শুধু ট্রেলার’, সামনে আরও বড় কিছু রয়েছে। এই হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসে প্রশাসন।

এদিকে ওই পোস্টেই সরাসরি র‍্যাপার বাদশাকে নিশানা করেছে বিষ্ণোই গ্যাং। সেখানে লেখা হয়েছে, হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগে তাঁকে সতর্ক করা হচ্ছে। ‘র‍্যাপার বাদশা, হরিয়ানার সংস্কৃতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছিস তুই। ২০২৪ সালে তোর ক্লাবে আমরা একটা ট্রেলার দেখিয়েছিলাম। এবার সরাসরি তোর কপালে গুলি চালানো হবে।’

উল্লেখ্য, বাদশার ‘টাটিরি’ গান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। মহিলাদের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে হরিয়ানা মহিলা কমিশন (Haryana Women’s Commission)। এমনকি তাঁকে গ্রেফতারের দাবিও উঠেছে। অতীতে গানকে কেন্দ্র করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হরিয়ানার এই শিল্পী।

সলমন খানকে হুমকি দেওয়া থেকে সিধু মুসেওয়ালার খুন, সাম্প্রতিক সময়ে সেলেব মহলে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বিষ্ণোই গ্যাং। কখনও কখনও রোহিত শেট্টি (Rohit Shetty), কখনও কপিল শর্মা (Kapil Sharma)-র কানাডার ক্যাফেতে গুলিচালনার ঘটনায় নাম জড়িয়েছে এই গোষ্ঠীর। সেই তালিকায় এবার নতুন সংযোজন বাদশা।

পানিপথের গুলিচালনার ঘটনার পর হরিয়ানা (Haryana) ও পাঞ্জাব (Punjab) পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বার্তার সত্যতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।


```