Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

গায়কের মৃত্যু নেহাতই দুর্ঘটনা, জুবিন গর্গের তদন্ত নিয়ে প্রথম মুখ খুলল সিঙ্গাপুর পুলিশ

শনিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রাথমিক তদন্তে ‘কোনও অসৎ কাজের সন্দেহ নেই’, তবে তদন্ত এখনও শেষ হয়নি।

গায়কের মৃত্যু নেহাতই দুর্ঘটনা, জুবিন গর্গের তদন্ত নিয়ে প্রথম মুখ খুলল সিঙ্গাপুর পুলিশ

জুবিন গর্গ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 October 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর এক মাস পর অবশেষে মুখ খুলল সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। শনিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু নেই। তবে তদন্ত এখনও শেষ হয়নি। সেই সঙ্গে তারা সাধারণ মানুষকে অনুরোধ করেছে, যেন অযাচিত বা ভুয়ো তথ্য ছড়ানো না হয়।

সিঙ্গাপুর পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “জুবিন গর্গের মৃত্যুর পর থেকে নানা অনুমান ও ভুল তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমরা সেসব সম্পর্কে অবগত। বর্তমানে মামলাটি সিঙ্গাপুরের Coroners Act 2010 অনুযায়ী তদন্তাধীন। প্রাথমিক অনুসন্ধানে আমরা কোনও অপরাধমূলক কাজের ইঙ্গিত পাইনি।”

তদন্ত শেষ হতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। এরপর তদন্তের ফলাফল জমা পড়বে সিঙ্গাপুরের State Coroner-এর কাছে। করনার চাইলে একটি Coroner’s Inquiry (CI) বা বিচারবিভাগীয় অনুসন্ধান চালাতে পারেন, যেখানে মৃত্যুর সঠিক কারণ ও প্রেক্ষাপট প্রকাশ্যে জানানো হবে।

এর মধ্যেই ১ অক্টোবর, ভারতের হাইকমিশনের অনুরোধে জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের তথ্য শেয়ার করেছে সিঙ্গাপুর পুলিশ। তাদের দাবি, “আমরা পেশাদার ও নিরপেক্ষ তদন্ত চালাচ্ছি। এতে সময় লাগবে। সংশ্লিষ্ট পক্ষগুলিকে ধৈর্য ধরতে অনুরোধ জানাই।”

৫২ বছরের জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রস্নানের পর নিখোঁজ হন। পরে তাঁকে জলে মুখ নিচু অবস্থায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তিন দিনের নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, যা পরবর্তীতে তাঁর মৃত্যুতে বাতিল হয়।

গায়কের মৃত্যুর পর ঘটনায় গ্রেফতার হন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত।

অসম সরকারও ঘটনাটি নিয়ে পৃথক তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “জুবিন গর্গ কেসের দ্রুত নিষ্পত্তির জন্য গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে যাতে মামলাটি ফাস্ট-ট্র্যাক কোর্টে শোনা যায়। রাজ্য সরকার একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করবে।”

এই মামলার তদন্তে সহায়তা করতে বিশেষ ডি‌জিপি ও এসআইটি প্রধান মুন্নাপ্রসাদ গুপ্তা-র নেতৃত্বে অসম পুলিশের একটি দল আগামী ২১ অক্টোবর সিঙ্গাপুরে সেখানকার পুলিশের সঙ্গে বৈঠক করবে।


```