Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

টিআরপি-র লড়াইয়ে চমক! শীর্ষে বদল, ধাক্কা খেল একাধিক মেগা—কাদের ভাগ্যে উত্থান, কারা নামল তালিকার নিচে?

গত সপ্তাহে যেখানে ‘পরিণীতা’ নিজের জায়গা শক্ত করে প্রথমে ছিল, আর ‘জোয়ার ভাঁটা’ ও ‘পরশুরাম আজকের নায়ক’ একসঙ্গে দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছিল, সেখানে এই সপ্তাহে ছবিটা কিছুটা বদলেছে। প্রতিযোগিতা আরও তীব্র, আর সেই লড়াইয়ে ওঠানামার খেলাও স্পষ্ট।

টিআরপি-র লড়াইয়ে চমক! শীর্ষে বদল, ধাক্কা খেল একাধিক মেগা—কাদের ভাগ্যে উত্থান, কারা নামল তালিকার নিচে?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 26 March 2026 13:01

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার দুনিয়ায় কোন ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারছে, তার সবচেয়ে বড় মাপকাঠি টিআরপি (TRP)। প্রতি সপ্তাহেই এই নম্বর কার্ড সামনে আসে, সাধারণত বৃহস্পতিবারেই প্রকাশিত হয় আগের সপ্তাহের রেটিং তালিকা—যদিও কখনও কখনও সেই প্রতীক্ষা গড়িয়ে যায় শুক্রবার পর্যন্ত। আর সেই তালিকাই বলে দেয়, কোন গল্প দর্শকের হৃদয়ে দাগ কাটছে, আর কোনটা হারাচ্ছে গতি।

গত সপ্তাহে যেখানে ‘পরিণীতা’ নিজের জায়গা শক্ত করে প্রথমে ছিল, আর ‘জোয়ার ভাঁটা’ ও ‘পরশুরাম আজকের নায়ক’ একসঙ্গে দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছিল, সেখানে এই সপ্তাহে ছবিটা কিছুটা বদলেছে। প্রতিযোগিতা আরও তীব্র, আর সেই লড়াইয়ে ওঠানামার খেলাও স্পষ্ট।

এ সপ্তাহে ‘পরশুরাম’ এগিয়ে এসে পেয়েছে ৫.৯, ঠিক তার পেছনেই ‘পরিণীতা’ ৫.৬ নম্বর নিয়ে। ‘জোয়ার ভাঁটা’ও খুব বেশি পিছিয়ে নেই, তাদের প্রাপ্তি ৫.৫। একই স্কোর ৫.৫ পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। অন্যদিকে ‘তারে ধরি ধরি মনে করি’ পেয়েছে ৫.৩, যা তাকে মাঝামাঝি লড়াইয়ে ধরে রেখেছে।

‘ও মোর দরদিয়া’ এই সপ্তাহে ৪.৯ নম্বর পেয়েছে, আর ‘কুসুম’ ঠিক তার ওপরে ৫.০ নিয়ে অবস্থান করছে। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ও ৫.০ স্কোর করেছে, ফলে মাঝের সারিতে একাধিক ধারাবাহিকের মধ্যে টানটান প্রতিযোগিতা তৈরি হয়েছে।

পিছিয়ে নেই নতুন ও মাঝারি জনপ্রিয় মেগাগুলিও। ‘গঙ্গা’ পেয়েছে ৪.৭, ‘আমাদের দাদামণি’ ৪.৩। ‘লক্ষ্মীর ঝাঁপি’ ৪.৫ নিয়ে কিছুটা স্থিতিশীল জায়গায় থাকলেও, ‘চিরদিনই তুমি যে আমার’ নেমে এসেছে ৪.১-এ। ‘কনে দেখা আলো’ ৪.৫ নম্বর ধরে রেখেছে নিজের অবস্থান।

অন্যদিকে তুলনামূলক কম স্কোর পেয়েছে কিছু ধারাবাহিক—‘কম্পাস’ ৩.৩, ‘বেশ করেছি প্রেম করেছি’ ২.৬। ‘সাত পাকে বাঁধা’ গত সপ্তাহে এক ঘণ্টার এপিসোডে ২.৮ পেলেও, এ সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ২.৩-এ। ‘তুই আমার হিরো’ (রবিবার থেকে বুধবার) পেয়েছে ২.৩, আর ‘শুধু তোমারই জন্যে’ ও ‘ভোলে বাবা’ মিলে মাত্র ১.৫-এ আটকে গেছে।

রাতের স্লটেও বদল চোখে পড়ার মতো। ৯:৩০-এ ‘মিলন হবে কতদিনে’ ও ‘চিরসখা’-র যৌথ সম্প্রচারে এসেছে ৩.১, আর ১০:১৫-এ ‘চিরসখা’ ও ‘ভোলে বাবা/শুধু তোমারই জন্যে’ মিলে পেয়েছে ২.২। ‘আনন্দী’ ২.৪-এ সীমাবদ্ধ থেকেছে।

নন-ফিকশন শোগুলির মধ্যে ‘জি বাংলা সোনার সংসার’ (শনিবার-রবিবার গড়) দুর্দান্ত ৫.৮ নিয়ে এগিয়ে, যেখানে ‘জলসা পরিবার’ ও ফিকশন মিলিয়ে গড় দাঁড়িয়েছে ৩.৮।
প্রতিটা গল্পেই এখন নতুন মোড়, নতুন চমক আনার চেষ্টা চলছে। বদলে যাচ্ছে সম্প্রচারের সময়, আসছে নতুন ধারাবাহিক, আবার বিদায় নিচ্ছে কিছু পুরনো মুখ। এই টানটান প্রতিযোগিতার মাঝে প্রতি সপ্তাহেই পাল্টে যাচ্ছে সমীকরণ। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে—এই ওঠানামার খেলায় শেষ পর্যন্ত কার গল্প দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেবে, আর কে হারিয়ে যাবে সময়ের স্রোতে?


```