Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

শ্রেয়ার পারিশ্রমিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল, গায়িকা কি আন্ডারপেইড?

অনেকের মতে, শ্রেয়ার মতো ‘জেনারেশনাল ট্যালেন্ট’-এর জন্য এই অঙ্ক যথেষ্ট নয়। তাঁদের যুক্তি, বলিউডে প্লেব্যাক সিঙ্গারদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম হওয়ায় লাইভ শো-ই হয়ে উঠেছে তাঁদের প্রধান আয়ের উৎস। 

শ্রেয়ার পারিশ্রমিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল, গায়িকা কি আন্ডারপেইড?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 26 March 2026 12:19

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গীতজগতের অন্যতম নাম শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। দুই দশকের বেশি সময় ধরে অসংখ্য ভাষায় হিট গান, অগণিত লাইভ শো, সব মিলিয়ে তিনি যেন নিজেই এক প্রতিষ্ঠান। আর সেই শিল্পীকেই ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন চর্চা। বিষয়—তাঁর পারিশ্রমিক।

সম্প্রতি রেডিট থ্রেডে ভাইরাল হয় একটি স্ক্রিনশট, যেখানে দাবি করা হয় তেলেঙ্গনা গদর ফিল্ম অ্যাওয়ার্ড (Telangana Gaddar Film Awards)-এ পারফর্ম করার জন্য শ্রেয়া ঘোষাল নাকি নিয়েছেন ১.৬৫ কোটি টাকা। এই সংখ্যাটিই ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এই পরিমাণ অর্থ কি খুব বেশি, না কি বরং তাঁর মতো শিল্পীর জন্য অস্বাভাবিক কম?

অনেকের মতে, শ্রেয়ার মতো ‘জেনারেশনাল ট্যালেন্ট’-এর জন্য এই অঙ্ক যথেষ্ট নয়। তাঁদের যুক্তি, বলিউডে প্লেব্যাক সিঙ্গারদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম হওয়ায় লাইভ শো-ই হয়ে উঠেছে তাঁদের প্রধান আয়ের উৎস। ফলে সেখানে বেশি পারিশ্রমিক নেওয়াটা অস্বাভাবিক নয়, বরং প্রয়োজনীয়।

এক নেটিজেন লিখেছেন, “প্রযোজকেরা প্লেব্যাক সিঙ্গারদের প্রায় কিছুই দেন না। তাই লাইভ শো থেকেই তাঁদের আসল উপার্জন।” আবার আরেকজনের মন্তব্য, “শ্রেয়া এত বছর ধরে শীর্ষে, এই অঙ্ক তাঁর জন্য কমই বলা যায়।” কেউ কেউ দাবি করেছেন, অরিজিৎ সিং নাকি একেকটি শোর জন্য কয়েক কোটি টাকা নেন। সেই তুলনায় শ্রেয়ার পারিশ্রমিক অনেকটাই কম বলে মনে করছেন অনেকেই।

shreya Ghoshal

তবে বিপরীত মতও রয়েছে। একাংশের মতে, ১.৬৫ কোটি টাকা কোনও অংশেই কম নয়। বিশেষ করে একটি অ্যাওয়ার্ড শোর জন্য এই অঙ্ক যথেষ্ট বলেই মনে করেন তাঁরা। তবে সব বিতর্কের মাঝেই একটি বিষয় স্পষ্ট—এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। ফলে রেডিটে ছড়ানো স্ক্রিনশটটি আদৌ সত্যি কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

কিন্তু সত্যি-মিথ্যা যাই হোক, এই বিতর্ক আবারও সামনে এনে দিল একটি পুরনো প্রশ্ন, ভারতের সঙ্গীতশিল্পীরা, বিশেষ করে মহিলা গায়করা, কি এখনও তাঁদের প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক পান? শ্রেয়া ঘোষালের প্রসঙ্গ যেন সেই আলোচনাকেই নতুন করে উসকে দিল।


```