Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

লড়াই থামল দীপালির, মা-কে হারালেন সুদীপ্তা-বিদিশারা

টলিউডে ফের শোকের খবর। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী ব্রেন হেমোরেজে প্রয়াত। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

লড়াই থামল দীপালির, মা-কে হারালেন সুদীপ্তা-বিদিশারা

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 April 2026 08:36

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে শোকের রেশ যেন কাটছেই না। গত রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এবার এল আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর (Sudipta Chakraborty) মা দীপালি চক্রবর্তী। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গুরুতর ব্রেন হেমোরেজ নিয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপালিদেবীকে। ভর্তির পর থেকেই তাঁর অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছিলেন, পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁর শরীরে চিকিৎসার সাড়া দেওয়ার ক্ষমতা কমে আসছিল। বয়সজনিত কারণে ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সুদীপ্তা চক্রবর্তীর পরিবার বরাবরই শিল্পের সঙ্গে যুক্ত। তাঁর বাবা প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী ছিলেন বাংলা থিয়েটার জগতের মহীরুহ। ২০১৮ সালে তাঁর প্রয়াণের পর মা দীপালিদেবীই ছিলেন পরিবারের মূল স্তম্ভ। নিজে একজন দক্ষ নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি মেয়েদের অভিনয় ও শিল্পচর্চার পথে সবসময় উৎসাহ দিয়েছেন তিনি। সুদীপ্তা ছাড়াও তাঁর অন্য দুই বোন বিদীপ্তা ও সুদীপ্তাও অভিনয় জগতের পরিচিত মুখ।

গত রবিবারই ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই সুদীপ্তার মাতৃবিয়োগের খবর স্টুডিওপাড়ায় শোকের ছায়া আরও ঘনীভূত করল। 


```