Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের মৃত্যু কি স্রেফ দুর্ঘটনা না গাফিলতি? প্রযোজক সংস্থাকে কড়া চিঠি আর্টিস্টস ফোরামের

রাহুলের মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা, নাকি গাফিলতি? ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন তুলল আর্টিস্টস ফোরাম।

রাহুলের মৃত্যু কি স্রেফ দুর্ঘটনা না গাফিলতি? প্রযোজক সংস্থাকে কড়া চিঠি আর্টিস্টস ফোরামের

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 April 2026 21:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। কিন্তু এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে একাধিক রহস্য। শুটিং সেটে নিরাপত্তার অভাব না কি গাফিলতি, ঠিক কী কারণে প্রাণ হারালেন জনপ্রিয় এই অভিনেতা? উত্তর খুঁজছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’ (Artists Forum)।

গত ২৯শে মার্চ ওড়িশার সমুদ্রতটে "ভোলে বাবা পার করেগা" ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে প্রযোজক সংস্থার তরফে উঠে আসা একাধিক স্ববিরোধী মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ফোরাম। কেন বিপজ্জনক জায়গায় শুটিংয়ের সময় পর্যাপ্ত সুরক্ষাকবচ ছিল না, সেই প্রশ্ন তুলে এবার সংশ্লিষ্ট সংস্থাকে কড়া চিঠি পাঠাল শিল্পী সংগঠন।

প্রেস রিলিজে অভিযোগ করা হয়েছে যে, গত কয়েকদিন ধরে এই মৃত্যুকে ঘিরে প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নানা স্ববিরোধী মন্তব্য সামনে আসছে। এতে বিভ্রান্তি বাড়ছে। ফোরামের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। কেন রাহুলকে এমন দুর্ঘটনার কবলে পড়তে হল? বিপজ্জনক জায়গায় শুটিং করার আগে শিল্পীদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা কি ছিল না? আপদকালীন পরিস্থিতিতে শিল্পীদের বাঁচানোর মতো কোনও পরিকাঠামো কি প্রযোজক পক্ষ রেখেছিল?

ঘটনার স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি চেয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রযোজক সংস্থাকে চিঠি পাঠিয়েছে আর্টিস্টস ফোরাম। তাঁদের দাবি, অবিলম্বে এই ঘটনার একটি স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। ফোরাম স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি প্রযোজক সংস্থার তরফ থেকে যথাযথ উত্তর না পাওয়া যায়, তবে তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।
 


```