Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

FIR করছেন প্রিয়াঙ্কা, নোটিস পাঠাবে আর্টিস্ট ফোরাম, রাহুলের মৃত্যুতে এবার আইনি পদক্ষেপ

পুরো ঘটনাতেই এখনও পর্যন্ত চুপ প্রযোজনা সংস্থা। এবার তা নিয়েই নড়েচড়ে বসল আর্টিস্ট ফোরাম। তবে একটা প্রশ্ন ছিল স্পষ্ট, 'অভিনেতাদের নিরাপত্তা কোথায়?' গোটা ইউনিটের সামনে কীভাবে তলিয়ে গেলেন অভিনেতা? 

FIR করছেন প্রিয়াঙ্কা, নোটিস পাঠাবে আর্টিস্ট ফোরাম, রাহুলের মৃত্যুতে এবার আইনি পদক্ষেপ

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 1 April 2026 14:12

জয়িতা চন্দ্র ও শুভঙ্কর চক্রবর্তী

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে (Rahul Arunodoy Banerjee News) শোকস্তব্ধ গোটা বাংলা। এভাবেও চলে যাওয়া যায়? শুটিং করছিলেন তালসারিতে। লাইট-ক্যামেরা-অ্যাকশন, আর তারপর, সব শেষে। সত্যি যেন এখবর মেনে নেওয়ার নয়। এই সত্যি মানতে পারছেন না কেউ। এই মৃত্যুর দায় কে নেবে? উঠছে প্রশ্ন। কাঁদতে কাঁদতে অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছিলেন, 'এই মৃত্যুর (Rahul Arunodoy Banerjee Death) দায় আমাদের সকলকে নিতে হবে'। তদন্তের দাবি করেন প্রতিটা শিল্পী। কেন চুপ প্রযোজনা সংস্থা, তা নিয়েও উঠছে প্রশ্ন। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল? সকলের মনে ধোঁয়াশা বর্তমান।

তবে পুরো ঘটনাতেই এখনও পর্যন্ত চুপ প্রযোজনা সংস্থা। এবার তা নিয়েই নড়েচড়ে বসল আর্টিস্ট ফোরাম। তবে একটা প্রশ্ন ছিল স্পষ্ট, 'অভিনেতাদের নিরাপত্তা কোথায়?' গোটা ইউনিটের সামনে কীভাবে তলিয়ে গেলেন অভিনেতা? সোমবার চোখের জলে রাহুলকে ((Rahul Arunodoy Banerjee Death) শেষ বিদায় জানায় টলিউড। তবে এই ক্ষত যেন মেটার নয়। হাজারও প্রশ্ন এখন সকলের মনে। নড়েচড়ে বসছেন অভিনেতারাও। 

কখনও সংবাদ মাধ্যমের সামনে, কখনও আবার সোশ্যাল মিডিয়ার পাতায়, নিরাপত্তার দায়িত্ব কে নেবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই মর্মেই কি আর্টিস্ট ফোরামের সদস্যরা মঙ্গলবার একটি বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসে এই বৈঠক। সেখানেই সম্ভবত সিদ্ধান্ত হয়, বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠাতে চলেছে আর্টিস্ট ফোরাম। আগামী কয়েকদিনে সঠিক তথ্যসহ জবাব না মিললে কর্ম বিরতির ডাকও দিতে পারে অভিনেতারা বলেও মিলছে খবর।

তদন্ত যত এগোচ্ছে, ততই যেন আরও শক্ত হয়ে জড়িয়ে যাচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যের জট (Rahul Arunoday Banerjee Death Mystery)। পুলিশের জিজ্ঞাসাবাদ এখন এক নতুন চিত্র সামনে আনছে, যেখানে তথ্য আছে, কিন্তু তাদের পরিপূর্ণ মিল নেই।

জানা গেছে, ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করেছে পুলিশ। তালিকায় রয়েছেন শুটিং ইউনিটের সদস্যরা, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, এমনকি অভিনেতা যে হোটেলে উঠেছিলেন, সেখানকার কর্মীরাও। এই বিস্তৃত জিজ্ঞাসাবাদ থেকেই উঠে আসছে একাধিক টুকরো টুকরো তথ্য, যেগুলো জোড়া লাগালে একটা ছবি তৈরি হওয়ার কথা। কিন্তু বাস্তবে ছবিটাই ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জলে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা গভীরতা বেড়ে যায়। এক মুহূর্তে ভারসাম্য হারান রাহুল। সহ-অভিনেত্রী কোনওভাবে ফিরে এলেও তিনি তলিয়ে যান। কিন্তু এখানেই দ্বিতীয় অসঙ্গতি। উদ্ধারের সময়টা কখন! কেউ বলছেন, দ্রুতই তাঁকে তোলা হয়েছিল। আবার স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় তাঁকে দেখা যায়নি।

এই দ্বৈত বয়ানকে আরও জটিল করে তুলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ সময় জলের নীচে থাকার চিহ্ন মিলেছে। ফুসফুস, খাদ্যনালি, পাকস্থলীতে অস্বাভাবিক পরিমাণ বালি ও নোনা জল ঢুকে গেছিল। অর্থাৎ, প্রশ্নটা হল, তিনি কি সত্যিই দ্রুত উদ্ধার হয়েছিলেন? আর এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া এখন ইন্ডাস্ট্রি। এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত। 
 


```