Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কোন পথে রাহুলের মৃত্যুর তদন্ত! রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং?

বুধবারই শোনা গিয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে FIR দায়ের করতে চলেছেন। পাশাপাশি, আর্টিস্ট ফোরাম (Artists’ Forum)-এর পক্ষ থেকেও আলাদা করে FIR করার সম্ভাবনার কথা উঠে আসে।

কোন পথে রাহুলের মৃত্যুর তদন্ত! রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 1 April 2026 19:18

দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) মর্মান্তিক মৃত্যুকে ঘিরে টলিউডে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা ও জল্পনা। রবিবার মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে একের পর এক বৈঠক, বিবৃতি এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা—সব মিলিয়ে পরিস্থিতি এখন তীব্র অনিশ্চয়তার মধ্যে।

সূত্রের খবর, মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর বাড়িতে আলোচনার পর এবার টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক-এর বাড়িতে বসেছে গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় সেখানে উপস্থিত হন আর্টিস্ট ফোরাম (Artists’ Forum)-এর সদস্যরা। এই বৈঠক ঘিরেই এখন প্রশ্ন—রাহুলের মৃত্যুর তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে কি নতুন কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন সদস্যরা?

এরই মধ্যে সামনে এসেছে প্রযোজনা সংস্থা (Magic Moments Motion Pictures)-এর বিস্তারিত বিবৃতি। সেখানে উল্লেখ দুর্ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, তেমনই উল্লেখ করা হয়েছে যে, তদন্তে কোনও পক্ষপাতের অভিযোগ এড়াতে প্রয়োজনে লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay West Bengal Women’s Commission)-এর মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত।

অন্যদিকে, বুধবারই শোনা গিয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে FIR দায়ের করতে চলেছেন। পাশাপাশি, আর্টিস্ট ফোরাম (Artists’ Forum)-এর পক্ষ থেকেও আলাদা করে FIR করার সম্ভাবনার কথা উঠে আসে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এই দুই পক্ষের তরফ থেকেই কোনও FIR করার খবর মেলেনি।

এই অবস্থায় রঞ্জিত মল্লিকের বাড়িতে হওয়া বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। অনুমাণ করা হচ্ছে, এই বৈঠক থেকেই হয়তো পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে সেই বিষয় আলোচনা চলছে।

সব মিলিয়ে, রাহুলের মৃত্যুর তদন্ত এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। পরিবার, প্রযোজনা সংস্থা ও শিল্পী সংগঠনের অবস্থান—সব কিছু মিলিয়ে আগামী কয়েকদিনেই পরিষ্কার হতে পারে, ঠিক কোন পথে এগোবে এই মর্মান্তিক ঘটনার তদন্ত।


```