Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘রাহুলের মৃত্যুর বিচার চাই’, তদন্তের দাবিতে সরব অরিন্দম শীল

একে একে সামনে এগিয়ে আসছেন অনেকেই। চাইছেন বিচার। চুপ থাকলেন না পরিচালক অভিনেতা অরিন্দম শীলও। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তুললেন একগুচ্ছ প্রশ্ন।

‘রাহুলের মৃত্যুর বিচার চাই’, তদন্তের দাবিতে সরব অরিন্দম শীল

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 1 April 2026 16:05

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে কেটে গিয়েছে তিনটে দিন। এখনও চুপ প্রযোজনা সংস্থা। কেন এখনও কোনও বিবৃতি প্রকাশ্যে এল না, প্রশ্নে তোলপাড় টলিপাড়া। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে (Rahul Arunodoy Banerjee News) শোকস্তব্ধ গোটা বাংলা। এভাবেও চলে যাওয়া যায়? শুটিং করছিলেন তালসারিতে। 

লাইট-ক্যামেরা-অ্যাকশন, আর তারপর, সব শেষে। সত্যি যেন এখবর মেনে নেওয়ার নয়। এই সত্যি মানতে পারছেন না কেউ। এই মৃত্যুর দায় কে নেবে? উঠছে প্রশ্ন। কাঁদতে কাঁদতে অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছিলেন, 'এই মৃত্যুর (Rahul Arunodoy Banerjee Death) দায় আমাদের সকলকে নিতে হবে'। তদন্তের দাবি করেন প্রতিটা শিল্পী। কেন চুপ প্রযোজনা সংস্থা, তা নিয়েও উঠছে প্রশ্ন। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল? সকলের মনে ধোঁয়াশা বর্তমান।

একে একে সামনে এগিয়ে আসছেন অনেকেই। চাইছেন বিচার। চুপ থাকলেন না পরিচালক অভিনেতা অরিন্দম শীলও। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তুললেন একগুচ্ছ প্রশ্ন।

১. সত্যি কোনও অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং হচ্ছিল? কী করে প্রোডাকশন ম্যানেজার শুটিং করতে গেল বিনা অনুমতিতে ! কার প্ররোচনায়? ফেডারেশন কি অবগত ছিল?

২. জোয়ারের সময় কী করে শুট করার সিদ্ধান্ত নেওয়া হল! এই সিদ্ধান্ত কখনও কোনও অভিনেতার হতে পারে না। কে নিল এই সিদ্ধান্ত। প্রতিদিন যেখানে ২০-২২ মিনিটের ফুটেজ তুলতে হয় সিরিয়ালের ক্ষেত্রে , সেখানে কোনও অভিনেতার কথায় দৃশ্য বাড়ানো যায় না।



৩. দুদিন হয়ে গেল। প্রযোজনা সংস্থা র মুখে কুলুপ কেন?

৪. কেন এত রকমের বিভ্রান্তিকর বিবৃতি?

৫. কী সতর্কতা অবলম্বন করা হয়েছিল সমুদ্রে নেমে শুটিং করার আগে? না নেওয়া থাকলে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

৬. কোথাও কোনও স্বচ্ছতা নেই। দু-দিন হয়ে গেল। শিল্পীদের ফোরাম কী বলছেন ! পুলিশ কী করছে?

৭. এই ইন্ডাস্ট্রির ৩৭ বছরের একজন সদস্য হিসেবে আর চুপ করে থাকতে পারলাম না। এত চুপ করে থাকা কি কিছু চুপ করিয়ে রাখার কারণে ?

৮. মেরুদণ্ডগুলো সব কোথায় এখন?

শেষে বিস্ফোরক দাবি করলেন অরিন্দম শীল। কেবল তিনিই নন, গত ৪৮ ঘণ্টায় এ কথা আরও অনেকেই বলেছেন। তিনিও বললেন, ‘রাহুলের এই মৃত্যুর কারণ, অনেকটাই রাহুলের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার তীব্র প্রতিবাদ করছি।’

এই দায়িত্ব য়ে পুরোপুরি প্রযোজনা সংস্থার উপর বর্তায় তাও স্পষ্ট করলেন তিনি। লিখলেন, ‘তাদের এই চুপ করে থাকা, পরিষ্কার করে সামনে এসে দায়িত্ব নিয়ে বিবৃতি না দেওয়া- সবটাই মেনে নেওয়া যায় না,  
ঠিক যেভাবে রাহুলের এই চলে যাওয়া মেনে নেওয়া যাচ্ছে না।’ শেষে একটাই কথা, ‘রাহুলের মৃত্যুর বিচার চাই। আমাদের বাবিনের মৃত্যুর বিচার চাই।’


```