তালসারির সৈতক কেড়ে নিল এক প্রতিভাবান অভিনেতার জীবন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল প্রয়াণে থমকে গেছে গোটা ইন্টাস্ট্রি। এখনও বাকি ছিল তা ছবির ডাবিং, কোথা থেকে কী ঘটে গেল, ভেবেই পাচ্ছে না টিম।
.jpg.webp)
শেষ আপডেট: 1 April 2026 15:10
জয়িতা চন্দ্র
শনিবার কথা ছিল ডাবিং হবে। অর্থাৎ ৪ এপ্রিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee News) তাঁর শেষ ছবি অটবীর ডাবিং করার কথা ছিল। এক মর্মান্তিক দুর্ঘটনাই পাল্টে গেল সবটা। শুটিং করতে গিয়ে তালসারিতে প্রয়াত টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Death) । তালসারির সৈতক কেড়ে নিল এক প্রতিভাবান অভিনেতার জীবন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল প্রয়াণে থমকে গেছে গোটা ইন্টাস্ট্রি। এখনও বাকি ছিল তা ছবির ডাবিং, কোথা থেকে কী ঘটে গেল, ভেবেই পাচ্ছে না টিম।
পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শোকস্তব্ধ। দ্য ওয়াল তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "ছবি নিয়ে ভাবতেই পারছি না এখন। এ কী ঘটে গেল? রাহুলদার ডাবিং-এর কাজ শুরু হয়নি। এই শনিবার প্রথম ডাবিং ছিল। শুধু এটা ভেবেই কষ্ট হচ্ছে, সেই মানুষটাকে পর্দায় দেখে ডাবিং করতে হবে, যেখানে জানি, তিনি আর ফিরবেন না। ভেবেই বুকটা কেঁপে উঠছে। এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে নেই আমরা। ছবি নিয়ে কী ভাববি, পরবর্তীতে জানানো হবে। "
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার, ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সঙ্গে ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে সে কাজ অসমাপ্তই থেকে গেল। এখন পরবর্তীতে ডাবিং কীভাবে করা যায়, কবে মুক্তি পাবে এই ছবি, সে উত্তরের অপেক্ষায় রাহুলের অনুরাগীরা।
প্রসঙ্গত, রাহুলের মৃত্য়ু ঘিরে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত কেন চুপ প্রযোজনা সংস্থা, তা নিয়ে উঠছে প্রশ্ন। চাপ বাড়ছে টলিপাড়ার অন্দরমহলে। একের পর এক পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী, বিচার চেয়ে সরব হচ্ছেন। তুলছেন তদন্তের দাবিও।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে (Rahul Arunodoy Banerjee News) শোকস্তব্ধ গোটা বাংলা। এভাবেও চলে যাওয়া যায়? শুটিং করছিলেন তালসারিতে। লাইট-ক্যামেরা-অ্যাকশন, আর তারপর, সব শেষে। সত্যি যেন এখবর মেনে নেওয়ার নয়। এই সত্যি মানতে পারছেন না কেউ। এই মৃত্যুর দায় কে নেবে? উঠছে প্রশ্ন। কাঁদতে কাঁদতে অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছিলেন, 'এই মৃত্যুর দায় আমাদের সকলকে নিতে হবে'। তদন্তের দাবি করেন প্রতিটা শিল্পী। কেন চুপ প্রযোজনা সংস্থা, তা নিয়েও উঠছে প্রশ্ন। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল? সকলেই এখন এ প্রশ্নের অপেক্ষায়।