Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

প্রয়াত রাহুল, বন্ধ স্টুডিও, থমকে ‘ভোলে বাবা পার করে গা’-র শুটিং

৩০ মার্চ অভিনেতার দেহ কলকাতায় নিয়ে আসা হয়। একই রাতে ধারাবাহিকের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যরাও শহরে ফেরেন। দ্য ওয়াল খোঁজ নিয়ে জানতে পারে, ৩১ মার্চ মঙ্গলবার সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে মুভিটন স্টুডিও। 

প্রয়াত রাহুল, বন্ধ স্টুডিও, থমকে ‘ভোলে বাবা পার করে গা’-র শুটিং

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 31 March 2026 17:55

দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee News) প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Death)। এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিনোদন জগৎ।

ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে প্রধান ভূমিকায় ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। ওড়িশার তালসারিতে একটি দৃশ্যের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। সেদিন ধারাবাহিকের হানিমুনের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হচ্ছিল। সেই সময়েই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

সহ-অভিনেতার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন শ্বেতা মিশ্র। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে গভীর শোকে বিপর্যস্ত অবস্থায় দেখা গিয়েছে।

৩০ মার্চ অভিনেতার দেহ কলকাতায় নিয়ে আসা হয়। একই রাতে ধারাবাহিকের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যরাও শহরে ফেরেন। দ্য ওয়াল খোঁজ নিয়ে জানতে পারে, ৩১ মার্চ মঙ্গলবার সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে মুভিটন স্টুডিও। এই স্টুডিওতেই ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলত। সকাল থেকে স্টুডিও চত্বরে দেখা যায়নি কোনও টেকনিশিয়ান বা কলাকুশলীকে।

উল্লেখ্য, এই স্টুডিওতেই আর একটি জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-র শুটিংও হয়। তবে এই ঘটনার জেরে সেখানকার শুটিংও আপাতত বন্ধ রাখা হয়েছে। কবে থেকে আবার শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও খবর মেলেনি।

এরই মধ্যে দর্শকমহলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ‘ভোলে বাবা পার করে গা’ কি তবে অসমাপ্তই থেকে যাবে? অনেক দর্শক তাঁদের প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে মত প্রকাশ করেছেন—রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যতটুকু শুটিং সম্পন্ন করেছেন, ততটাই সম্প্রচার করা হোক।

তবে এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।


```