Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

জুবিনের মৃত্যু তদন্তে পুলিশের হাতে বড়সড় তথ্য! এবার গ্রেফতার ব্যান্ডসঙ্গী ও সহশিল্পী

গায়ক জুবিনের মৃত্যুর তদন্তে বড়সড় অগ্রগতি। পুলিশ গ্রেফতার করল তাঁর ব্যান্ডসঙ্গী ও সহশিল্পীকে। তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

জুবিনের মৃত্যু তদন্তে পুলিশের হাতে বড়সড় তথ্য! এবার গ্রেফতার ব্যান্ডসঙ্গী ও সহশিল্পী

গ্রেফতার দুই

গার্গী দাস

শেষ আপডেট: 3 October 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, জুবিন গর্গ মৃত্যু রহস্য ততই জটিল হচ্ছে। কীভাবে মৃত্যু হল অসমের বিখ্যাত গায়কের, তা খুঁজে বের করতে গঠিত হয়েছে সিট। আপ্ত সহায়ক ও ফেস্টিভ্যাল ম্যানেজারের পর তদন্তকারীরা বৃহস্পতিবার গ্রেফতার করল তাঁর ব্যান্ডের সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা এপর্যন্ত দাঁড়াল চারে।

১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ইয়ট পার্টিতে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন এই দুই শিল্পীও। সেদিন ৫২ বছরের জুবিন সাঁতার কাটতে গিয়ে জলে ভেসে যান। সেই সময় গোস্বামীকে তাঁর খুব কাছাকাছি সাঁতার কাটতে দেখা যায় ভিডিও ফুটেজে। অন্যদিকে, মহন্ত পুরো ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করেন। গত ছয়দিন ধরে দু’জনকেই জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।

এর আগের দিন, জুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধেই প্রথমে খুন, খুনের উদ্দেশ্যে না হলেও দায়িত্বজ্ঞানহীনভাবে মৃত্যুর কারণ হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়। পরে অসম সিআইডির বিশেষ ডিজিপি ও সিট প্রধান মুন্না গুপ্তা জানান, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় খুনের অভিযোগও যুক্ত করা হয়েছে।

এই ঘটনার তদন্ত নিয়ে আশাবাদী গায়কের স্ত্রী গরিমা গর্গ। সংবাদ সংস্থাকে তিনি বলেন, 'আইন তার নিজের পথেই চলবে। তদন্ত কীভাবে চলছে সে সম্পর্কে আমি খুব বেশি জানি না। তবে বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সবাই জানতে চাই আসল সত্যিটা কী এবং কে কোন অপরাধে দোষী। দোষ প্রমাণ হলে খুব শিগগিরই শাস্তি পাবে তারা।'

অসম পুলিশের সিট প্রধান মুন্না গুপ্তা জানান, তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিঙ্গাপুর থেকে প্রমাণ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তবে তার আগে কিছু নির্দিষ্ট নিয়ম শেষ করতে হবে। 'আমাদের দল প্রস্তুত। সঠিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ পাঠিয়েছি। অনুমোদন পেলে খুব শিগগিরই সিঙ্গাপুর থেকে প্রমাণ সংগ্রহ করা হবে,' তিনি যোগ করেন শেষে।


```