Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'হতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী', মেয়েবেলার মজার গল্পে সাবিত্রী

 'বাবা কী ভাবে নেত্রী হওয়া যায়?' বাবা বললেন 'এখন অনেকটা হাঁটতে হবে এখন বলতে পারব না। বাড়ি চল।'

'হতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী', মেয়েবেলার মজার গল্পে সাবিত্রী

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 17:55

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

কুমিল্লা কন্যার টলিউড বিজয়ের গল্প। তাঁর জীবন যেন এক সিনেমার মতোই। কুমিল্লা তাঁর দেশ হলেও, কিশোরীবেলা কেটেছিল ঢাকাতে। কিন্তু নিশ্চিন্ত মেয়েবেলায় লাগল দেশভাগের আগুন। প্রাণে বাঁচতে চলে আসতে হল কলকাতা। সুখের জীবনে লাগল অভাবের সংকট। সেখান থেকে পরিবারকে উদ্ধার করতে মেয়ে নামল সিনেমায়। সাবিত্রীরা তো এভাবেই ঘর-সংসার বাঁচায়। আমাদের গল্পের আজ নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়।

'Kolkata Youth Ensemble-এর  'দশে এ দশ' ১০ বছর পূর্তি অনুষ্ঠানে সাবিত্রী চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হয় জি ডি বিড়লা সভাঘরে। সেখানেই সাবিত্রী শোনালেন তাঁর কিশোরীবেলার এক মজার গল্প।

Entertainment News | I don't like Mahanayak TV series says Sabitri  Chatterjee dgtl - Anandabazar

জীবনের অপ্রাপ্তি ভুলে জীবনকে হেসেখেলে কাটাতে ভালবাসেন সাবিত্রী। তিনি তাই জীবনের মজার গল্প ভাগ করে নিলেন। কিশোরীবেলায় তিনি ঘটিয়েছিলেন এক মজার কান্ড।

কিংবদন্তি চট্টোপাধ্যায় বললেন ' একটা ছোট্ট গল্প আমি আজ আপনাদের বলব। আমার নিজের জীবনের ঘটনা। আমি একবার বাবার সঙ্গে একটা মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে বড় একজন নেত্রী বক্তৃতা দিচ্ছিলেন। তখন আমরা ঢাকায় থাকতাম। ঢাকার রমনা উদ্যানে সেই মিটিং হয়েছিল।এক লক্ষ লোক হয়েছিল। নেত্রী খুব হাত-পা নেড়ে ভাষণ দিচ্ছিলেন। আমার খুব ভাল লাগল।

চেনাই যাচ্ছিল না! জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন অভিনয় ছেড়েছিলেন সাবিত্রী  চট্টোপাধ্যায়? - Bengali News | Despite being at the peak of popularity,  why did Sabitri Chatterjee ...

সেদিন থেকে আমার ইচ্ছে হল আমি নেত্রী হব। বাবাকে বাড়িতে আসতে আসতে বললাম 'বাবা কী ভাবে নেত্রী হওয়া যায়?' বাবা বললেন 'এখন অনেকটা হাঁটতে হবে এখন বলতে পারব না। বাড়ি চল।'
কিন্তু আমার মাথার থেকে সেই ইচ্ছে গেল না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নানা ভাবে ভাষণ এটা ওটা দিতে লাগলাম। কিন্তু তাতেও আমার মনের ইচ্ছে পূরণ হল না। কারণ আমি বলছি কেউ তো শুনতে পাচ্ছে না।'

এরপর সাবিত্রী ঐ কিশোরী বয়সে ঘটালেন এক মজার কান্ড। তাঁর কথায় ' দুপুরবেলা বাবা কাজে বেরিয়ে গেলে আমি রাস্তায় বেরিয়ে পড়তাম। আমাদের বাড়িতে তো আর মাইক ছিল না। কলের গান ছিল বাড়িতে। কলের গানের চোঙা নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে ভরদুপুরে বলতাম 'আপনারা চিন্তা করবেন না। আমি এই দলে যোগদান করেছি। আপনাদের দেখতে চলে এসছি। আমি আপনাদের দেখব, খেতে পরতে দেব', এসব চিৎকার করে বলতে লাগলাম। ঠিক তিনদিন বাদে দেখলাম পাড়ার মহিলারা সব এসে আমাদের বৈঠকখানায় দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম তারা হয়তো আমার প্রশংসা করতে এসছেন। কিন্তু সবাই আমার দিকে তাকিয়ে মুখ নীচু করে চলে গেল। আমি তো কিছুই বুঝলাম না। বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললেন 'তুমি এগুলো কী আরম্ভ করেছ? তুমি সবাইকে খেতে পরতে দেবে? তুমি কে খেতে দেবার? আমি বাজার করি তবেই তো তুমি খাও।'

🎂 Happy Birthday 🎂 Sabitri Chatterjee 😘 is an Indian ...

পাড়ার মহিলারা বাবার কাছে নালিশ করতে এসেছিল, তারা দুপুরে আমার চিৎকারের ঠেলায় ঘুমোতে পারে না। এই তাদের নালিশ!

যাক গে, আমি সব বন্ধ করে দিলাম। কিন্তু আমার মনেমনে সেই ইচ্ছেটা রয়েই গেল। কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না। হতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী।'

তারপর শুধুই করতালি আর করতালি। কমেডি সাবিত্রী রচনা করে দিলেন দু মিনিটে। এটাই সাবিত্রী জাদু।


```