Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ডিভোর্স হয়নি, তবু দ্বিতীয় বিয়ে, হিরণের বিরুদ্ধে থানায় অনিন্দিতা, মুখ খুললেন মেয়ে নিয়াসাও

ঋতিকার সেই দাবি একেবারেই মানতে নারাজ অনিন্দিতা। তাঁর বক্তব্য, “ওরা নিজেরাই স্বীকার করেছে বিয়ে করেছে, অথচ আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। আদালত থেকে আমি কোনও ডিভোর্সের নোটিস পাইনি।” 

ডিভোর্স হয়নি, তবু দ্বিতীয় বিয়ে, হিরণের বিরুদ্ধে থানায় অনিন্দিতা, মুখ খুললেন মেয়ে নিয়াসাও

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 January 2026 13:23

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর ঘাটে দ্বিতীয় বিয়ে। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। মঙ্গলবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি ঘিরে শুরু হয় শোরগোল, যা বুধবার রাতের মধ্যেই আইনি পথে এগোয়। রাত আনুমানিক ৯টা নাগাদ আনন্দপুর থানায় (Anandapur Thana) হাজির হন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chatterjee)। তাঁর সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে নিয়াসা। হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অনিন্দিতা।

এই প্রসঙ্গে অনিন্দিতার আইনজীবী ঝিলাম অধিকারী জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিয়ের ছবিকে ভিত্তি করেই অভিযোগ জানানো হয়েছে। তিনি বলেন, “এটি প্রাথমিক অভিযোগ মাত্র। সামনে আরও একাধিক আইনি প্রক্রিয়া রয়েছে। আপাতত সেই দিকেই আমরা নজর দিচ্ছি।”

বর্তমানে আনন্দপুর থানা এলাকার বাইপাস সংলগ্ন একটি অভিজাত আবাসনে মেয়ে নিয়াসাকে নিয়ে থাকেন অনিন্দিতা। এ দিকে বুধবার সন্ধ্যায় প্রথম বার প্রকাশ্যে মুখ খোলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেন, অনিন্দিতাকে বহু আগেই আইনি বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন হিরণ। পাশাপাশি তিনি লেখেন, হিরণ ও তাঁর সম্পর্কের বিষয়ে অনিন্দিতা আগে থেকেই অবগত ছিলেন।

তবে ঋতিকার সেই দাবি একেবারেই মানতে নারাজ অনিন্দিতা। তাঁর বক্তব্য, “ওরা নিজেরাই স্বীকার করেছে বিয়ে করেছে, অথচ আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। আদালত থেকে আমি কোনও ডিভোর্সের নোটিস পাইনি।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বিবাহবিচ্ছেদের আগে কীভাবে দ্বিতীয় বিয়ে বৈধ হতে পারে।

থানার বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরও কড়া ভাষায় ক্ষোভ উগরে দেন অনিন্দিতা। তিনি বলেন, “আগে ডিভোর্স হোক, তার পর যত খুশি নাচতে নাচতে বিয়ে করুক। দেখি কে কাকে বিয়ে করে।”

এই ঘটনায় ভেঙে পড়েন হিরণ-কন্যা নিয়াসা। মায়ের সঙ্গে থানায় গিয়ে বাবাকে নিয়ে প্রশ্ন করা হলে তাঁর গলা ভারী হয়ে আসে। চোখে জল নিয়ে তিনি বলেন, “সব কিছু আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। মা পাশে বসে কাঁদছিল। একটা মেয়ে হিসেবে এটা মেনে নেওয়া খুব কঠিন।”

অনিন্দিতার দাবি, ওই সময় তাঁরা একসঙ্গে ব্যংককে বেড়াতে গিয়েছিলেন এবং তার পর প্রায় পাঁচ মাস হিরণ স্ত্রী ও মেয়ের সঙ্গেই ছিলেন। তিনি আরও বলেন, “সবচেয়ে বড় প্রমাণ—আমাদের যে ফ্ল্যাট, সেটা তিন জনের নামেই কেনা। ডিভোর্স হয়ে গেলে কেউ স্ত্রীর নামে বাড়ি কেনে না।”

এই গোটা ঘটনায় অনিন্দিতার পাশে রয়েছেন তাঁর আইনজীবী ঝিলাম অধিকারী। তিনি নিশ্চিত করেছেন, হিরণ চট্টোপাধ্যায় এবং ঋতিকা গিরি—উভয়ের বিরুদ্ধেই অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার থেকে একের পর এক মন্তব্যে বিতর্ক ঘনীভূত হলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি হিরণ। উল্টে নিজের দ্বিতীয় বিয়ের যে ছবিগুলি তিনি পোস্ট করেছিলেন, সেগুলিও পরে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছেন তিনি।


```