Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

পার্সোনাল ম্যানেজার এখন হিরণঘরণী! হৃতিকার ‘হিস্ট্রি’ জানলে চোখ কপালে উঠবেই

সোশ্যাল মিডিয়ার একের পর এক ছবিই কখনও কখনও বাস্তবের চেয়েও দ্রুত সত্যি হয়ে ওঠে। ঠিক তেমনই, বেনারসের ঘাটে সাত পাকে বাঁধা পড়ার কয়েকটি ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রে চলে এলেন হিরণ চট্টোপাধ্যায়। 

পার্সোনাল ম্যানেজার এখন হিরণঘরণী! হৃতিকার ‘হিস্ট্রি’ জানলে চোখ কপালে উঠবেই

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 January 2026 17:01

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার একের পর এক ছবিই কখনও কখনও বাস্তবের চেয়েও দ্রুত সত্যি হয়ে ওঠে। ঠিক তেমনই, বেনারসের ঘাটে সাত পাকে বাঁধা (hero, hiran marriage, viral)পড়ার কয়েকটি ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রে চলে এলেন হিরণ চট্টোপাধ্যায়। নববধূ হিসেবে যাঁকে দেখা গেল, তাঁর নাম হৃতিকা গিরি (ritika giri, Hiran Chatterjee)। আর সেই ছবির রেশ ধরে, আচমকাই জনসমক্ষে উঠে এল এক দীর্ঘ গল্প—২৫ বছরের দাম্পত্য, যন্ত্রণা আর আক্ষেপ।

ভাইরাল ছবির পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় হিরণের স্ত্রী অনিন্দিতা জানান, তাঁদের বিয়ের বয়স ২৫ বছর। আইনি বিচ্ছেদ হয়নি কখনও। অথচ এই দীর্ঘ সময়ে তিনি ও তাঁর মেয়ে—দু’জনেই সহ্য করেছেন অসহনীয় অত্যাচার। এতদিন মুখ খোলেননি ইচ্ছে করেই। মেয়ের ভবিষ্যৎ, তার কেরিয়ার—সবকিছুর কথা ভেবেই নীরব ছিলেন। আজ আর বলার কিছু নেই বলেই জানালেন তিনি। কারণ, তাঁর কথায়, যা ঘটছে তা এখন সকলের চোখের সামনেই।



অনিন্দিতার ক্ষোভের সুরও স্পষ্ট। তাঁর দাবি, ইনস্টাগ্রামে প্রকাশ্যে দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করতেও কোনও দ্বিধা করেননি হিরণ। অথচ কোনও দিন নিজের মেয়ের একটি ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেননি। এই বৈপরীত্যই নাকি সব বলে দেয়—একজন মানুষ কতটা অসংবেদনশীল, কতটা অভদ্র হতে পারেন।

এদিকে, নেটদুনিয়ায় সমান্তরাল কৌতূহল—কে এই হৃতিকা গিরি? তিনি কি চলচ্চিত্র জগতের কেউ, না কি রাজনীতির সঙ্গে যুক্ত? খোঁজখবর করে জানা গিয়েছে, হৃতিকা আদতে মেদিনীপুরের মেয়ে। অনিন্দিতার অভিযোগ অনুযায়ী, তাঁর বয়স মাত্র ২১। আইনের ছাত্রী ছিলেন তিনি এবং ইতিমধ্যেই আইন বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। শুধু পড়াশোনাতেই নয়, যোগব্যায়ামেও জাতীয় স্তরে সোনা জিতেছেন হৃতিকা। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলে চোখে পড়ে নানা ছবি ও ভিডিও, যেখান থেকেই এই সমস্ত তথ্য সামনে এসেছে।

এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, ২০১৯ এবং ২০২২—এই দুই বছরেই দুটি সুন্দরী প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন হৃতিকা। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে। অর্থাৎ, ধীরে ধীরে নিজস্ব পরিচিতি তৈরি করার পথে ছিলেন তিনি।

অনিন্দিতা আরও জানান, এতদিন তিনি হৃতিকাকে চিনতেন হিরণের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই। এই সম্পর্কের অন্য কোনও দিক তাঁর কাছে অজানা ছিল। তবে টলিপাড়ার অন্দরের গুঞ্জন বলছে ভিন্ন কথা—ইন্ডাস্ট্রির এক সুদর্শন নায়কের সঙ্গে নাকি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন হৃতিকা, যাঁর ছবি গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল।


```