Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শুটিং সেটে অসুস্থ রণিতা, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন?

সেটেই চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু তাতেও স্বস্তি না পাওয়ায় উদ্বেগ বাড়ে। কিছু সময় পরে তাঁকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তা সত্ত্বেও মাথার যন্ত্রণা কমেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন রণিতা বমি করতে শুরু করেন।

শুটিং সেটে অসুস্থ রণিতা, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 January 2026 14:56

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার আউটডোর শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী রণিতা দাস (Ranita Das)। স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিক ও মোর দরদিয়া-র সেটে তখন শুটিং চলছিল। প্রথমে তীব্র মাথাযন্ত্রণা শুরু হয়, যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে।

সেটেই চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু তাতেও স্বস্তি না পাওয়ায় উদ্বেগ বাড়ে। কিছু সময় পরে তাঁকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তা সত্ত্বেও মাথার যন্ত্রণা কমেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন রণিতা বমি করতে শুরু করেন।

এই অবস্থায় ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। দ্য ওয়াল অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে, তাঁর সহায়িকা জানান, আপাতত রণিতা বিপন্মুক্ত। তবে কবে ছুটি তা এখনই বলা যাচ্ছে না। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টের অপেক্ষা করছে ডাক্তার। তারপর পরিস্থিতি বোঝা যাবে। 

হাসপাতালে ভর্তির পর ইতিমধ্যেই একাধিক পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট এখনও মেলেনি। তবে যেহেতু মাথার যন্ত্রণা ছিল মূল উপসর্গ, তাই বুধবার এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই রিপোর্ট হাতে পেলেই তাঁর অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছেন চিকিৎসকেরা।

বর্তমানে রণিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত বাকি পরীক্ষার রিপোর্টের অপেক্ষাতেই সময় কাটছে অভিনেত্রীর।

এই সময়েই ও মোর দরদিয়া ধারাবাহিকে চলছে গল্পের গুরুত্বপূর্ণ মোড়। ধারাবাহিকের জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ফলে শুটিং সেটে তাঁর অসুস্থতার খবরে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে স্বাভাবিক উদ্বেগ। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। 


```