Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাল্টে যাচ্ছে ‘দিদি নম্বর ওয়ান’ সম্প্রচারের সময়, কোন খবর দিলেন রচনা?

এবার সেই পরিচিত রুটিনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সম্প্রচারের সময় বদলের খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

পাল্টে যাচ্ছে ‘দিদি নম্বর ওয়ান’ সম্প্রচারের সময়, কোন খবর দিলেন রচনা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 January 2026 18:49

দ্য ওয়াল ব্যুরো: রোজকার বিকেলের চেনা অভ্যাস হোক বা রবিবার রাতের বিশেষ অপেক্ষা, টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো (Reality Show) ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No 1) বহুদিন ধরেই দর্শকের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। তবে এবার সেই পরিচিত রুটিনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সম্প্রচারের সময় বদলের খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

চ্যানেলের পক্ষ থেকে সদ্য প্রকাশিত এক প্রোমোতে জানানো হয় এই স্লট পরিবর্তনের কথা। সেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) দর্শকদের উদ্দেশে জানান, ১ ফেব্রুয়ারি থেকে রবিবারের বিশেষ পর্ব আর রাত ৮টায় নয়, দেখা যাবে বিকেল সাড়ে ৪টেয়। তাঁর কথায়, নতুন সময়ে থাকবে নতুন চমক, আর ‘সানডে স্পেশাল ধামাকা’ (Sunday Special Episode) নামেই সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোডগুলি।

এর ফলে দীর্ঘদিন ধরে যে স্লটে রবিবার রাতের বিশেষ পর্ব সম্প্রচারিত হয়ে আসছিল, সেখানে আপাতত আর ‘দিদি নম্বর ওয়ান’ দেখা যাবে না। এই বিশেষ পর্বগুলিতে সাধারণত বিভিন্ন পরিচিত মুখ ও সেলিব্রিটিদের অংশগ্রহণ দর্শকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। নতুন সময়সূচিতে সেই ফরম্যাট বজায় থাকছে কি না, তা নিয়ে দর্শক মনে আগ্রহ তুঙ্গে।

যদিও রবিবার রাত ৮টার ফাঁকা স্লটে ঠিক কোন অনুষ্ঠান জায়গা নেবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা অনুমান নজরে আসছে। কেউ ভাবছেন, সেখানে ‘জোয়ার ভাটা’ বা ‘দাদামণি’র মতো কোনও জনপ্রিয় ধারাবাহিক ফের দেখা যেতে পারে। আবার অনেকে মনে করছেন, এই পরিবর্তন আসলে দর্শকদের সুবিধার কথাই ভেবে করা হয়েছে।

প্রসঙ্গত, ‘দিদি নম্বর ওয়ান’-এর সম্প্রচারসূচিতে আগেও পরিবর্তন এসেছে। একসময় বিকেল ৫টায় সম্প্রচারিত হলেও পরে তা এগিয়ে বিকেল সাড়ে ৪টেয় আনা হয়েছিল। এবার সেই স্লটই ধার্য হল রবিবারের বিশেষ পর্বের জন্যে। নতুন স্লটে এই ‘সানডে স্পেশাল’ কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার।


```