Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

হাতে নতুন কাজ, সেই সূত্রেই ধারাবাহিক ছাড়ছেন হানি বাফনা?

সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তীকে এবং স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বসুকে। এছাড়াও অভিনয় করেছিলেন অর্ণ মুখোপাধ্যায় ও অনুজয় চট্টোপাধ্যায়।

হাতে নতুন কাজ, সেই সূত্রেই ধারাবাহিক ছাড়ছেন হানি বাফনা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 15 January 2026 14:57

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ হানি বাফনা এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক ‘শুভ বিবাহ’-এর মুখ্য চরিত্রে দর্শকের নজর কাড়ছেন। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর উপস্থিতি নতুন নয়। এবার সেই তালিকায় আরও এক ভৌতিক চমক যোগ হতে চলেছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, হইচই-এর আসন্ন সিরিজ ‘নিকষ ছায়া ২’-এ দেখা যাবে হানি বাফনাকে।

এই সিরিজে হানি ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জানা যাচ্ছে, গল্পের নিরিখে তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েব সিরিজের কাজের জন্য তিনি তাঁর চলতি ধারাবাহিক ‘শুভ বিবাহ’ থেকে সরে দাঁড়াচ্ছেন না। ধারাবাহিক ও সিরিজ—দু’দিকের কাজই সমানতালে চালিয়ে যাচ্ছেন অভিনেতা।

এদিকে, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে শেষের পথে রয়েছে ‘শুভ বিবাহ’। যদিও এই বিষয়ে চ্যানেলের তরফে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ভূত চতুর্দশীতে হইচই-এ মুক্তি পেয়েছিল ভৌতিক সিরিজ ‘পর্ণশবরীর শাপ’। সেই ধারাবাহিকের আবহেই পরবর্তীতে আসে ‘নিকষ ছায়া’, যেখানে নতুন প্রেক্ষাপটে ভৌতিক গল্প উপস্থাপন করা হয়। উত্তরবঙ্গের গণ্ডি পেরিয়ে এবার কলকাতার এক আধুনিক তরুণীর জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কথা উঠে আসে এই সিরিজে। সেই মুখ্য চরিত্রে ছিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তীকে এবং স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বসুকে। এছাড়াও অভিনয় করেছিলেন অর্ণ মুখোপাধ্যায় ও অনুজয় চট্টোপাধ্যায়। গল্পে প্রকাশ পায়, তন্ত্রবিদ্যার মাধ্যমে অশরীরী শক্তিকে জাগিয়ে তোলার ভয়ংকর পরিণতি। সেই রহস্যের কিনারা করতে ফিরেছিলেন তান্ত্রিক নীরেন ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। এই চরিত্রে আবারও দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে।

হইচই-এর ‘গল্পের পার্বণ’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘নিকষ ছায়া ২’-এর কথা। নতুন সিজনে ভাদুড়ি মশাইয়ের লড়াই আরও ব্যক্তিগত হয়ে উঠবে বলেই ইঙ্গিত। আগের মতোই কাঞ্চন মল্লিকের চরিত্রকে ঘিরে গল্পের বড় অংশ এগোবে। পাশাপাশি লোকনাথের অতীতে লুকিয়ে থাকা এক গোপন তন্ত্রের রহস্যও ধীরে ধীরে প্রকাশ পাবে।

গল্পের প্রয়োজন অনুযায়ী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায় ও অনিন্দিতা বসুকে আবারও দেখা যাবে। তবে প্রতিবারের মতো এবারও একাধিক নতুন চরিত্রের আগমনের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, স্বীকৃতি মজুমদার, অনুভব কাঞ্জিলাল, কৌশানী মুখোপাধ্যায় জাঞ্জিন-সহ আরও বেশ কয়েকজন অভিনেতা এই সিজনে যুক্ত হতে পারেন।

সব ঠিকঠাক থাকলে, চলতি বছরের মাঝামাঝি সময়েই হইচই-এ মুক্তি পেতে পারে ‘নিকষ ছায়া ২’। দর্শকদের জন্য অপেক্ষা এখন শুধুই সময়ের।


```