Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

টিআরপি-র সিংহাসনে ফের ‘পরশুরাম’, বদলাচ্ছে ধারাবাহিকের মানচিত্র

টেলিভিশনের পর্দায় প্রতি সপ্তাহে যেমন বদলায় গল্পের মোড়, তেমনই বদলায় দর্শকের পছন্দ। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। 

টিআরপি-র সিংহাসনে ফের ‘পরশুরাম’, বদলাচ্ছে ধারাবাহিকের মানচিত্র

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 January 2026 14:44

দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের পর্দায় প্রতি সপ্তাহে যেমন বদলায় গল্পের মোড়, তেমনই বদলায় দর্শকের পছন্দ। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। উত্তেজনা, প্রত্যাশা, পতন আর প্রত্যাবর্তনের মিশেলে টিআরপি-র তালিকা যেন এক আবেগঘন যুদ্ধক্ষেত্র—যেখানে কেউ ফিরছে রাজসিংহাসনে, কেউ আবার হারাচ্ছে নিজের শক্ত জমি।

এই লড়াইয়ের কেন্দ্রে ফের একবার নিজের আধিপত্য প্রমাণ করল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। আন্ডারকভার এজেন্ট স্বামী-স্ত্রীর রুদ্ধশ্বাস গল্প, সমাজের অভিজাত স্তরের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগতের মুখোশ খুলে দেওয়ার সাহস—সব মিলিয়ে দর্শকের মনে আবারও জায়গা করে নিল এই ধারাবাহিক। অ্যাকশন, রহস্য আর রোমাঞ্চের টানটান মেলবন্ধনে রেটিং উঠে দাঁড়াল ৭.৩-এ, আর সেই সঙ্গে টিআরপি-র শীর্ষস্থানে দৃপ্ত প্রত্যাবর্তন।

তবে লড়াই এখানেই থেমে নেই। দ্বিতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে দুই ভিন্ন স্বাদের গল্প—‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। দু’টি ধারাবাহিকই পেয়েছে ৭.২ রেটিং। একদিকে রাঙামতির দৃঢ়তা ও সংগ্রামের কাহিনি, অন্যদিকে বুদ্ধিদীপ্ত রহস্যে মোড়া বিদ্যার জগৎ—দুটিই সমানভাবে দর্শককে টানছে, তাই সিংহাসনের ঠিক নীচেই তাদের যুগ্ম অবস্থান।

তৃতীয় স্থানে এসে থামে আরেক জোড়া গল্প—‘পরিণীতা’ এবং ‘ও মোর দরদিয়া’। আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনে ভর করে এই দুই ধারাবাহিকই পেয়েছে ৭.১ রেটিং। তবে এই সাফল্যের মাঝেও হতাশার ছায়া পড়েছে অন্য এক ধারাবাহিকের কপালে। প্রত্যাশিত প্রত্যাবর্তন নিয়েও ‘তারে ধরি ধরি মনে করি’ এবারেও স্লট হারাল রাঙামতির কাছে। পল্লবী শর্মার কামব্যাক মেগা নিয়ে উন্মাদনা থাকলেও, গল্প এখনও দর্শকের মনে স্থায়ী আসন গড়ে তুলতে পারেনি। ফলত ৬.৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানেই থামতে হল।

পঞ্চম স্থানে উঠে এসেছে ‘লক্ষ্মী ঝাঁপি’, রেটিং ৬.৪। এই ধারাবাহিক স্লট ছিনিয়ে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর কাছ থেকে। কিন্তু ‘লক্ষ্মী ঝাঁপি’-র উত্থানের পেছনে রয়েছে আরেকটি বিষণ্ণ গল্প। যবে থেকে দিতিপ্রিয়া রায় ধারাবাহিকটি ছেড়েছেন, তবে থেকেই ক্রমশ কমেছে রেটিং। টানটান পর্ব, নতুন মুখ—শিরিন পালের আগমনও সেই শূন্যতা পূরণ করতে পারেনি। দর্শকের টান যেন কোথাও গিয়ে আলগা হয়ে গেছে।

এরই মাঝে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’-র কাছে স্লট হারিয়ে ‘আমাদের দাদামণি’ নেমে এসেছে ষষ্ঠ স্থানে, রেটিং ৬.০। একই রেটিং পেয়েও স্লট না জুটলেও ‘বেশ করেছি প্রেম করেছি’ সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ৫.৯ পয়েন্ট নিয়ে। কখনও উজ্জ্বল, কখনও নিস্তেজ—এই ধারাবাহিকের যাত্রা যেন ঠিক জীবনের মতোই।

চলতি সপ্তাহে আবারও দেখা গেল যৌথ দখলের ছবি। ‘চিরসখা’ এবং ‘জোয়ার ভাঁটা’ একসঙ্গে অষ্টম স্থানে, দু’টিরই রেটিং ৫.৮। তালিকার নীচের দিকে রয়েছে ‘তুই আমার হিরো’—নবম স্থানে ৫.১ রেটিং নিয়ে, আর দশম স্থানে ‘কনে দেখা আলো’, রেটিং ৫.০।

নন-ফিকশনেও নজর দিলে দেখা যাচ্ছে, সংগীতপ্রেমীদের প্রিয় ‘সারেগামাপা’ এই সপ্তাহে পেয়েছে ৪.৮ রেটিং—যা প্রমাণ করে প্রতিযোগিতার ভিড়ে রিয়্যালিটি শো-গুলির পথও সহজ নয়।


```