Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অভিনয় থেকে রাজনীতি, কল্যাণ-মদনের ডুয়েটে জমে উঠল সোহেলের জন্মদিনের পার্টি

২০২১ সালে অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে পা রাখেন সোহেল দত্ত। প্রথমে বিজেপিতে যোগ দিলেও পরে তৃণমূল কংগ্রেসে চলে যান তিনি। সে সময় সোহেল জানিয়েছিলেন, বিজেপির নীতিগত অবস্থান তিনি মন থেকে মেনে নিতে পারেননি এবং শিল্পীদের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিতেও তিনি অসন্তুষ্ট ছিলেন। 

অভিনয় থেকে রাজনীতি, কল্যাণ-মদনের ডুয়েটে জমে উঠল সোহেলের জন্মদিনের পার্টি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 January 2026 12:53

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জমিয়ে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেতা সোহেল দত্ত (Sohel Dutta)। যাঁকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি-তে (Zee Bangla Serial)। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য সোহেল। ফলে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে টলিউড আর রাজনীতির জগত—দুই দুনিয়ার পরিচিত মুখদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মদন-কল্যাণের ডুয়েট

সোহেলের জন্মদিনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যায়, গান গাইছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্র (Madan Mitra) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan Banerjee)। তাঁদের গাওয়া ‘জীবনে কী পাব না, ভুলেছি সে ভাবনা’ গানে জমে ওঠে আসর। পাশে দাঁড়িয়ে সেই ডুয়েট উপভোগ করতে দেখা যায় জন্মদিনের নায়ক সোহেলকেও।

জন্মদিনের সাজ

সেদিনের সাজেও নজর কেড়েছিলেন অভিনেতা। জন্মদিনের অনুষ্ঠানে সোহেলকে দেখা যায় অল-হোয়াইট লুকে, যার সঙ্গে কালো এমব্রয়ডারির ব্লেজার ছিল চোখে পড়ার মতো। তাঁর সঙ্গিনী তিয়াসা লেপচা পরেছিলেন কালো রঙের ওয়ান পিস, যা সোহেলের পোশাকের সঙ্গে সুন্দর কনট্রাস্ট তৈরি করেছিল। সোহেলের মা সেজেছিলেন নীল রঙের গাউনে।

অনুষ্ঠানের আরও একটি মুহূর্ত মন ছুঁয়েছে অতিথিদের। দেখা যায়, শাশুড়ি ও বউমার নাচের ডুয়েট। ‘ইয়ে রাতে, ইয়ে মসম, নদী কা কিনারা’ গানে নাচতে দেখা যায় সোহেলের মা ও তিয়াসাকে। জন্মদিনে কেক কেটে সোহেল প্রথমে তা মা-বাবার মুখে তুলে দেন, এরপর প্রেমিকার সঙ্গে শেয়ার করে নেন সেই আনন্দের মুহূর্ত।

সোহেলের কেরিয়ার

অভিনয়জগতে সোহেলের পথচলা শুরু হয়েছিল ২০০৬ সালে। শিশুশিল্পী হিসেবেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী-তে রোহিত সেনের ভাগ্নের চরিত্রে দর্শকদের নজরে আসেন সোহেল। পাশাপাশি ক্লাসরুম ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

২০২১ সালে অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে পা রাখেন সোহেল দত্ত। প্রথমে বিজেপিতে যোগ দিলেও পরে তৃণমূল কংগ্রেসে চলে যান তিনি। সে সময় সোহেল জানিয়েছিলেন, বিজেপির নীতিগত অবস্থান তিনি মন থেকে মেনে নিতে পারেননি এবং শিল্পীদের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিতেও তিনি অসন্তুষ্ট ছিলেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীদের প্রতি সম্মান ও ব্যক্তিগত আগ্রহের কথাও তিনি উল্লেখ করেছিলেন।

রাজনীতিতে সক্রিয় থাকার কারণে এক সময় অভিনয় থেকে খানিকটা দূরে সরে গিয়েছিলেন সোহেল। তবে ২০২৫ সালে মিত্তির বাড়ি ধারাবাহিকের মাধ্যমে ফের ছোট পর্দায় কামব্যাক করেন তিনি। সেখানে নায়ক আদৃতের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।


```