Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লন্ডনের অলিগলিতে হাতে হাত, বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে 'হানিমুন'-এ ব্যস্ত কৃতী! ভিডিও ভাইরাল

বিয়ের আগেই কি ‘হানিমুন’? ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা

লন্ডনের অলিগলিতে হাতে হাত, বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে 'হানিমুন'-এ ব্যস্ত কৃতী! ভিডিও ভাইরাল

কৃতি স্যানন, কবীর বাহিয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 February 2026 15:36

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের রাস্তায় এখন ছুটির মেজাজে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন (Kriti Sanon)। তবে তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর কথিত প্রেমিক কবীর বাহিয়া। বহুদিন ধরেই বি-টাউনের অন্দরে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগেও কৃতীর বোন নূপুর স্যানন-এর বিয়েতে উদয়পুরে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের লন্ডন সফরের ছবি।

যদিও সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কৃতি বা কবীর, কেউই। কিন্তু বারবার একসঙ্গে দেখা যাওয়া, একই জায়গায় উপস্থিত থাকা এবং ক্যামেরাবন্দি হওয়া—সব মিলিয়ে তাঁদের সম্পর্কের জল্পনা আরও জোরালো হচ্ছে। এমনকি গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি লন্ডনের এই ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতেও বসতে পারেন কৃতি। সেই জল্পনার মাঝেই তাঁদের এই লন্ডন সফরকে অনেকেই ‘প্রাক-মধুচন্দ্রিমা’ বলেও উল্লেখ করছেন।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, হাত ধরে লন্ডনের রাস্তায় হাঁটছেন কৃতি ও কবীর। এই সময় কৃতীর পরনে ছিল বাদামি রঙের হাইনেক টি-শার্ট, ডেনিম ব্লু জিনস এবং পিচ পিঙ্ক জ্যাকেট। অন্যদিকে কবীরকে দেখা গেছে নেভি ব্লু জিনস ও জ্যাকেটে। তাঁদের এই সহজ, স্বাভাবিক উপস্থিতিই আরও বেশি করে নজর কেড়েছে নেটিজেনদের।

উল্লেখযোগ্য বিষয় হল, গ্রিসে কৃতীর জন্মদিন উদ্‌যাপনের সময় থেকেই প্রথম তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। সেই সফরের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গেছে। বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটি নতুন, না কি পুরনো—তা নিয়েও চলছে জোর আলোচনা। অনেকেই কৃতীর হেয়ারস্টাইল দেখে সময়কাল বোঝার চেষ্টা করছেন। যদিও এই মুহূর্তে অভিনেত্রী যে লন্ডনেই রয়েছেন, তা নিয়ে নিশ্চিত অনেকেই।
 


```