Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রঙ নয়, বদলাক মানসিকতা, দেবপ্রসাদ হালদারের নতুন ছবিতে কড়া বার্তা

ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক তরুণকে ঘিরে, যে সমাজে গায়ের রঙ নিয়ে অদৃশ্য এক শ্রেণিবিন্যাসের শিকার। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও, একের পর এক মন্তব্য, তুলনা আর প্রত্যাখ্যান তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করছে। 

রঙ নয়, বদলাক মানসিকতা, দেবপ্রসাদ হালদারের নতুন ছবিতে কড়া বার্তা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 February 2026 14:56

দ্য ওয়াল ব্যুরো: সমাজে বর্ণবিদ্বেষ বিষয়টা অনেক সময় প্রকাশ্যে ঘটে না, অনেক সময়ই লুকিয়ে থাকে প্রশংসার আড়ালে, বিয়ের বিজ্ঞাপনের ভাষায়, কিংবা ‘ফর্সা মানেই সুন্দর’ এই অচেতন ধারণায়। সেই নীরব পক্ষপাতকেই প্রশ্ন করতে আসছে নতুন ছবি রং নেহি, সোচ বদলো (RANG NAHI SOCH BADLO)।

দেবপ্রসাদ হাসলার (Deboprasad Haldar) পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay) ও অঙ্কিতা দাস (Ankita Das)। ছবির প্রযোজনায় রয়েছে  House of Vision Studios।

ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক তরুণকে ঘিরে, যে সমাজে গায়ের রঙ নিয়ে অদৃশ্য এক শ্রেণিবিন্যাসের শিকার। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও, একের পর এক মন্তব্য, তুলনা আর প্রত্যাখ্যান তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করছে। ফর্সা রঙকে সাফল্য, সৌন্দর্য ও গ্রহণযোগ্যতার সঙ্গে অচেতনভাবে জুড়ে দেখার যে সামাজিক মানসিকতা— সেই চুপিসারে চলা বৈষম্যের মানসিক সমস্যাই ছবির মূল গল্প।

এটি কেবল বর্ণবৈষম্যের গল্প নয়, বরং আত্মমর্যাদা, আত্মপরিচয় এবং সামাজিকভাবে আরোপিত সৌন্দর্যবোধের বিরুদ্ধে এক লড়াইয়ের কাহিনি। এ ছবি দেখাতে চায়, কীভাবে ‘সাধারণ’ বলে মনে হওয়া পছন্দ বা মন্তব্য ধীরে ধীরে এক মানুষের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে।

পরিচালক দেবপ্রসাদ হালদারের কথায়, “আমরা অনেক সময় ভাবি বর্ণবিদ্বেষ মানেই ঘৃণা। কিন্তু আমাদের সমাজে তা বহুক্ষেত্রে ফিসফিস করেও অনেক কথা বলে চলে— পছন্দের ভাষায়, সাফল্যের সংজ্ঞায়। এই ছবির মাধ্যমে আমি সেই সমস্যাকে সামনে আনতে চেয়েছি। বিষয়টি নিয়ে অভিযোগ তোলার জন্য নয়, আত্মসমীক্ষার জন্য।”

রং নাহি সোচ বদলো (RANG NAHI SOCH BADLO) তাই কেবল এক সাধারণ ছবিই নয়, বরং সমাজের সামনে তুলে ধরা এক আয়না— যেখানে রঙ নয়, বদলানোর প্রয়োজন আমাদের চিন্তাধারার।


```