Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিমির বিপরীতে এবার রাহুল, কোন চমক আসতে চলেছে টলিপাড়ায়?

এ বার নতুন চমক। প্রথমবার অভিনেত্রী মিনি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র বিপরীতে অভিনয় করতে চলেছেন রাহুল। পরিচালক নির্ঝর মিত্র (Nirjhar Mitra)-র আসন্ন ওয়েব সিরিজ় ‘ক্যুইস’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর সেখানেই থাকছেন রাহুল।

মিমির বিপরীতে এবার রাহুল, কোন চমক আসতে চলেছে টলিপাড়ায়?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 February 2026 13:59

দ্য ওয়াল ব্যুরো: রাহুল দেব বোস (Rahul Dev Bose), বর্তমানে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত তিনি। বাংলা ও মুম্বইয়ে নিত্য যাতায়াত। তার মাঝেই মিলল নতুন ছবির খবর। ধারাবাহিকে সাফল্যের পর এখন ওটিটি প্ল্যাটফর্মে নিজের স্থান আরও মজবুত করতে চলেছেন তিনি। টেলিভিশনে শেষ বার তিনি কাজ করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’-তে।

এ বার নতুন চমক। প্রথমবার অভিনেত্রী মিনি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র বিপরীতে অভিনয় করতে চলেছেন রাহুল। পরিচালক নির্ঝর মিত্র (Nirjhar Mitra)-র আসন্ন ওয়েব সিরিজ় ‘ক্যুইস’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর সেখানেই থাকছেন রাহুল। গল্পের খুঁটিনাটি এখনই প্রকাশ্যে আনতে নারাজ অভিনেতা। তবে নতুন সহঅভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত।

রাহুল বর্তমানে কিছু ভিন্নস্বাদের চরিত্রের খোঁজে। ধারাবাহিক থেকে খানিকটা নিজেকে সরিয়ে রেখেছেন। তা বলে কোনও মাধ্যমকেই তিনি ব্রাত্য করছেন না। শুধুমাত্র কেরিয়ারে এখন বেশ কিছু ভাল কাজ সংযোজন করতে চান তিনি।

ওটিটির পাশাপাশি বড় পর্দাতেও পা রাখার পরিকল্পনা রয়েছে তাঁর। হিন্দি ছবির প্রস্তাব নিয়েও নাকি আলোচনা চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী দিনে একাধিক ভাষায় এবং ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে দেখা যেতে পারে রাহুল দেব বোসকে।


```