Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলকাতাই নায়ক! প্রার্জুন মজুমদারের ‘এই শহরের গান’ তিন সম্পর্কের নতুন গল্প

কলকাতা শুধু রাস্তা, বাড়ি আর আলো-ছায়ার শহর নয়। এই শহর স্মৃতির, সম্পর্কের, না বলা অনুভূতির। সেই আবেগকেই পর্দায় ধরতে চলেছেন পরিচালক প্রার্জুন মজুমদার।

কলকাতাই নায়ক! প্রার্জুন মজুমদারের ‘এই শহরের গান’ তিন সম্পর্কের নতুন গল্প

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 February 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শুধু রাস্তা, বাড়ি আর আলো-ছায়ার শহর নয়। এই শহর স্মৃতির, সম্পর্কের, না বলা অনুভূতির। সেই আবেগকেই পর্দায় ধরতে চলেছেন পরিচালক প্রার্জুন মজুমদার। একঝাঁক পরিচিত মুখ, একেবারে ভিন্ন স্বাদের গল্প আর শহরকে কেন্দ্র করে তাঁর নতুন ছবি— ‘এই শহরের গান’।

ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পুরনো পাড়া থেকে নতুন শহর—কলকাতার নানা কোণে ক্যামেরা বসেছে। ছবির ভেতরে শহর শুধু পটভূমি হয়ে থাকছে না, সে নিজেই হয়ে উঠছে এক জীবন্ত চরিত্র। আর সেই শহরের বুকে ছড়িয়ে থাকা গল্পগুলিই ছবির মূল সুর।

এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, (Parambrata Chattopadhyay) প্রিয়াঙ্কা সরকার (Priyanaka Sarkar), অনির্বান চক্রবর্তী (Anirban Chakrabarti)কনিনীকা ব্যানার্জি, অঙ্গনা রায় ও মানপ্রীত রোহতাশ নিব্বিয়ালকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জিনিয়া পান্ডে, রিত্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। প্রত্যেকেই আলাদা আলাদা জীবনের প্রতিনিধি, অথচ কোথাও যেন অদৃশ্য সুতোয় বাঁধা।



‘এই শহরের গান’— মূলত তিন দম্পতির গল্প। জীবনের তিনটি ভিন্ন অধ্যায়ে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো একে অপরকে চেনে না, তাদের পথও কখনও সরাসরি মেলে না। তবু সম্পর্কের টানাপড়েন, ভালবাসার দ্বিধা, অভিমান আর বোঝাপড়ার লড়াইয়ে তারা যেন একই অনুভূতির ভেতর দিয়ে হেঁটে যায়। এই অদেখা সংযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা—যে শহর নিঃশব্দে সবার গল্প শুনে যায়, আবার অজান্তেই সবাইকে এক বন্ধনে বেঁধে রাখে।

পরমব্রত এই ছবিতে অনিকেত, প্রিয়াঙ্কা এখানে সৃজনী। শান্তনু চরিত্রে অনির্বান চক্রবর্তী, অনামিকার ভূমিকায় কনিনীকা বন্দ্যোপাধ্যায়, তৃষা হিসেবে অঙ্গনা রায় এবং রাহুল চরিত্রে মানপ্রীত রোহতাশ নিব্বিয়াল। প্রত্যেক চরিত্রের সঙ্গে শহরের সম্পর্ক আলাদা, প্রত্যেকের অনুভূতির ভাষাও ভিন্ন। ছবিতে রয়েছে একাধিক গান, যা জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে গল্পকে আরও গভীর করবে।

পরিচালক প্রার্জুন মজুমদারের কথায়, এই ছবিতে কলকাতা শুধুই লোকেশন নয়, সে নিজেই এক চরিত্র। কত সম্পর্ক, কত না বলা কথা, কত আবেগ এই শহরের অলিগলিতে বাস করে—সেগুলোকেই তিনি বড় পর্দায় তুলে ধরতে চান। প্রতিটি চরিত্রের জীবন আর শহরের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক ছবির মূল সুর হয়ে উঠবে বলেই তাঁর বিশ্বাস।

প্রযোজক আকাঙ্শা রায় ও প্রার্জুন মজুমদারের প্রযোজনায়, ‘স্ট্যাগড ফিল্মস’-এর ব্যানারে ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। এই মাসেই শুরু হবে দ্বিতীয় পর্বের শুটিং।

শেষ পর্যন্ত এই শহরের গান যেন শুধু কয়েকটি মানুষের গল্প নয়—এ এক শহরের দীর্ঘশ্বাস, ভালবাসা আর নীরব গানের প্রতিধ্বনি। যে গান শোনা যায় না কানে, কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীরে।


```